ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাবনায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৬ সময় দেখুন

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ডেমরা গ্রামে একটি ঘি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

নকল ঘি তৈরির সরঞ্জাম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে কারখানাটির ম্যানেজার মো. আইয়ুব আলীকে এ জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। এ সময় জেলা বিএসটিআইয়ের কর্মকর্তা ও ফরিদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডেমরা গ্রামের প্রেম ঘোষের ঘি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কর্মকর্তারা কারখানায় নকল ঘি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, উৎপাদন কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

পরিদর্শনে কারখানার ভেতরে স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি এবং দুগ্ধজাত পণ্য তৈরিতে বিভিন্ন অনিয়ম দেখতে পান কর্মকর্তারা। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার ম্যানেজার মো. আইয়ুব আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাবনায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ডেমরা গ্রামে একটি ঘি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

নকল ঘি তৈরির সরঞ্জাম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে কারখানাটির ম্যানেজার মো. আইয়ুব আলীকে এ জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। এ সময় জেলা বিএসটিআইয়ের কর্মকর্তা ও ফরিদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডেমরা গ্রামের প্রেম ঘোষের ঘি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কর্মকর্তারা কারখানায় নকল ঘি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, উৎপাদন কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

পরিদর্শনে কারখানার ভেতরে স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি এবং দুগ্ধজাত পণ্য তৈরিতে বিভিন্ন অনিয়ম দেখতে পান কর্মকর্তারা। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার ম্যানেজার মো. আইয়ুব আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে