ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘পিবি রেশিও’ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিএসইসি চেয়ারম্যানের

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত ‘পিবি রেশিও’ (প্রাইস টু বুক ভ্যালু) নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান।

তিনি জানিয়েছেন, ‘বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনীতে যুক্ত হওয়া ‘পিবি রেশিও’ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অংশীজনদের মতামত নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা পোস্টের সঙ্গে একান্ত আলাপকালে বিএসইসি চেয়ারম্যান বলেন, নতুন কোনো পরিবর্তন এলে অনেক সময় তা না বুঝে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ‘পিই রেশিও’ দীর্ঘদিনের পরিচিত হলেও ‘পিবি রেশিও’ নতুন মনে হওয়ায় অনেকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন।

আরও পড়ুনঃ  এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও ভাইরাল, বাড়ছে বিতর্ক

তিনি বলেন, ‘পিবি রেশিও’ আন্তর্জাতিকভাবে ব্যবহৃত একটি পদ্ধতি। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে। মতামতের ভিত্তিতেই চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে।

প্রস্তাবিত বিধিমালায় ‘পিবি রেশিও’

বিএসইসির খসড়া সংশোধনীতে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য মার্জিন ঋণ সুবিধা নির্ধারণে ‘পিই রেশিও’র পরিবর্তে ‘পিবি রেশিও’ বিবেচনার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘পিবি রেশিও’ ৩-এর বেশি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। আর বিমা কোম্পানির ক্ষেত্রে ‘পিবি রেশিও’ ১-এর বেশি হলে ওই প্রতিষ্ঠানের শেয়ারে মার্জিন সুবিধা বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  ১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

এই প্রস্তাব ঘিরে বিশেষ করে বিমা খাতের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে তালিকাভুক্ত বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ারে দরপতন দেখা গেছে।

বাজারে নেতিবাচক প্রভাব

বিএসইসির কমিশন সভায় মার্জিন বিধিমালা সংশোধনের খসড়া অনুমোদনের পর থেকেই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা যায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে নেমে আসে। এ সময়ে তালিকাভুক্ত ৫৮টি বিমা কোম্পানির মধ্যে ৫৪টির শেয়ারের দাম কমেছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির বিদায়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই, মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজার সংশ্লিষ্টদের মতে, ‘পিবি রেশিও’ সংক্রান্ত প্রস্তাবনার কারণে বিমা খাতের শেয়ারগুলোতে বেশি চাপ তৈরি হয়েছে।

‘বিষয়টি পর্যালোচনা করা হবে’

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, বাজার যদি বিষয়টি বুঝতে সমস্যায় পড়ে এবং এর কারণে নেতিবাচক প্রভাব তৈরি হয়, তাহলে কমিশন অবশ্যই বিষয়টি পর্যালোচনা করবে।

তিনি আরও বলেন, বিএসইসি বিনিয়োগকারীবান্ধব প্রতিষ্ঠান। কোনো সিদ্ধান্ত বিনিয়োগকারীদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। এ বিষয়ে যৌক্তিক আপত্তি এলে সেগুলোও বিবেচনা করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

‘পিবি রেশিও’ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিএসইসি চেয়ারম্যানের

আপডেটের সময়: ০২:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত ‘পিবি রেশিও’ (প্রাইস টু বুক ভ্যালু) নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান।

তিনি জানিয়েছেন, ‘বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনীতে যুক্ত হওয়া ‘পিবি রেশিও’ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অংশীজনদের মতামত নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা পোস্টের সঙ্গে একান্ত আলাপকালে বিএসইসি চেয়ারম্যান বলেন, নতুন কোনো পরিবর্তন এলে অনেক সময় তা না বুঝে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ‘পিই রেশিও’ দীর্ঘদিনের পরিচিত হলেও ‘পিবি রেশিও’ নতুন মনে হওয়ায় অনেকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে হামলার পর ফোনে হুমকি, হাটহাজারীতে গ্রেপ্তার ২

তিনি বলেন, ‘পিবি রেশিও’ আন্তর্জাতিকভাবে ব্যবহৃত একটি পদ্ধতি। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে। মতামতের ভিত্তিতেই চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে।

প্রস্তাবিত বিধিমালায় ‘পিবি রেশিও’

বিএসইসির খসড়া সংশোধনীতে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য মার্জিন ঋণ সুবিধা নির্ধারণে ‘পিই রেশিও’র পরিবর্তে ‘পিবি রেশিও’ বিবেচনার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘পিবি রেশিও’ ৩-এর বেশি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। আর বিমা কোম্পানির ক্ষেত্রে ‘পিবি রেশিও’ ১-এর বেশি হলে ওই প্রতিষ্ঠানের শেয়ারে মার্জিন সুবিধা বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী