ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

ইরানের সঙ্গে ১৫ দিনের সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত হতাহতের তথ্য সঠিক নয় বলেও দাবি করেছে বাহিনীটি।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এর আওতায় ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য ওয়াশিংটন গোপন করছে।

আরও পড়ুনঃ  নারী আইনজীবীকে আহতের ঘটনায় বিচারক সুজন মিয়া বদলি

তিনি দাবি করেন, সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

মার্কিন ঘাঁটিতে গণমাধ্যম প্রবেশের আহ্বান

আইআরজিসির মুখপাত্র যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশের সুযোগ দেওয়া হলে প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হবে।

তিনি আরও দাবি করেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এর আওতায় আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে শিল্প ও সাধারণ মানুষ

সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবিও ইরানের

আইআরজিসির দাবি অনুযায়ী, একটি মার্কিন ঘাঁটির ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তাদের দাবি, এসব হামলায় ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে।

পেন্টাগনের দাবি ভিন্ন

এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৪ জন বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র কয়েকজন নিহত সেনার নাম ও পরিচয়ও প্রকাশ করেছিল।

আরও পড়ুনঃ  শাহজালালের তৃতীয় টার্মিনালে আসছে আধুনিক ৪জি-৫জি নেটওয়ার্ক

তবে আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

আপডেটের সময়: ০২:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে ১৫ দিনের সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত হতাহতের তথ্য সঠিক নয় বলেও দাবি করেছে বাহিনীটি।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এর আওতায় ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য ওয়াশিংটন গোপন করছে।

আরও পড়ুনঃ  এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে শিল্প ও সাধারণ মানুষ

তিনি দাবি করেন, সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

মার্কিন ঘাঁটিতে গণমাধ্যম প্রবেশের আহ্বান

আইআরজিসির মুখপাত্র যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশের সুযোগ দেওয়া হলে প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হবে।

তিনি আরও দাবি করেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এর আওতায় আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  তিন দেশে একযোগে মারাত্মক আত্মঘাতী ড্রোন হামলা চালালো ইরান

সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবিও ইরানের

আইআরজিসির দাবি অনুযায়ী, একটি মার্কিন ঘাঁটির ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তাদের দাবি, এসব হামলায় ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে।

পেন্টাগনের দাবি ভিন্ন

এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৪ জন বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র কয়েকজন নিহত সেনার নাম ও পরিচয়ও প্রকাশ করেছিল।

আরও পড়ুনঃ  গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড