ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত, আহত ১ শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ আজ মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী আগামী দুই বছরে স্বর্ণের দামে নতুন রেকর্ডের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি: ২৬ মামলায় শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনা ছাড়াও বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় এসব মামলা করা হয়। বিচারাধীন এসব মামলায় আসামির সংখ্যা মোট ৩২৮ জন।

এ ছাড়া দুটি ট্রাইব্যুনালের অধীনে আরও ৪৪টি মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। বিচারাধীন ও তদন্তাধীন সব মামলা মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ৪৮৮ জন। এদের মধ্যে গ্রেফতার হয়ে বর্তমানে ১৮৩ জন কারাগারে রয়েছেন এবং ৩৫২ জন পলাতক আছেন, যাদের মধ্যে ৪৮ জন ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত।

আরও পড়ুনঃ  গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে, ট্রাইব্যুনাল দুটিতে এ পর্যন্ত সাতটি মামলার রায় প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ তিনটি এবং ট্রাইব্যুনাল-২ চারটি মামলার রায় ঘোষণা করেন। এসব রায়ে শেখ হাসিনাসহ ২৩ জনকে সর্বোচ্চ শাস্তি এবং ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ  দিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচির আগে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকে আটক

সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, সরকার পরিবর্তনের পর অবকাঠামো পুনর্গঠনের কারণে শুরুতে কিছুটা সময় লাগলেও প্রতিটি বিচার শেষ করতে গড়ে সাত থেকে আট মাস সময় লাগছে। সাবেক কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে এবং অনুমোদন সাপেক্ষে দ্রুতই অভিযোগ দাখিল করা হবে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু হলেও তা শেষ হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও আনিসুল হকের মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে

আরও পড়ুনঃ  ভারতমুখী কানাডার ৩০০ সদস্যের বাণিজ্য দল, লক্ষ্য সম্পর্ক পুনরুদ্ধার
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি: ২৬ মামলায় শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে

আপডেটের সময়: ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনা ছাড়াও বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় এসব মামলা করা হয়। বিচারাধীন এসব মামলায় আসামির সংখ্যা মোট ৩২৮ জন।

এ ছাড়া দুটি ট্রাইব্যুনালের অধীনে আরও ৪৪টি মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। বিচারাধীন ও তদন্তাধীন সব মামলা মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ৪৮৮ জন। এদের মধ্যে গ্রেফতার হয়ে বর্তমানে ১৮৩ জন কারাগারে রয়েছেন এবং ৩৫২ জন পলাতক আছেন, যাদের মধ্যে ৪৮ জন ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত।

আরও পড়ুনঃ  গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে, ট্রাইব্যুনাল দুটিতে এ পর্যন্ত সাতটি মামলার রায় প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ তিনটি এবং ট্রাইব্যুনাল-২ চারটি মামলার রায় ঘোষণা করেন। এসব রায়ে শেখ হাসিনাসহ ২৩ জনকে সর্বোচ্চ শাস্তি এবং ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ  ভারতমুখী কানাডার ৩০০ সদস্যের বাণিজ্য দল, লক্ষ্য সম্পর্ক পুনরুদ্ধার

সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, সরকার পরিবর্তনের পর অবকাঠামো পুনর্গঠনের কারণে শুরুতে কিছুটা সময় লাগলেও প্রতিটি বিচার শেষ করতে গড়ে সাত থেকে আট মাস সময় লাগছে। সাবেক কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে এবং অনুমোদন সাপেক্ষে দ্রুতই অভিযোগ দাখিল করা হবে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু হলেও তা শেষ হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও আনিসুল হকের মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে

আরও পড়ুনঃ  রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের