ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, “শুধু ভবন নির্মাণ করলেই হবে না। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং সম্মানী বৃদ্ধি নিশ্চিত করতে না পারলে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত মানের শিক্ষা প্রত্যাশা করা কঠিন।”

তিনি জানান, সরকার শিক্ষকদের জন্য আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ধাপে ধাপে তাদের সম্মানী বাড়ানোর উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংবিধান সংশোধনের আহ্বান টিআইবির

শিক্ষকদের আর্থিক বাস্তবতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংসার চালাতে অতিরিক্ত পেশায় যুক্ত হতে বাধ্য হন। ফলে তারা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন না। সম্মানী বাড়ানো হলে তারা আরও মনোযোগ দিয়ে শিক্ষাদানে আত্মনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুনঃ  মোজতবা খামেনির অবস্থান খুঁজতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েল, নির্ভরতা বাড়ছে মানব গোয়েন্দা তথ্যে

তিনি আরও জানান, চলতি অর্থবছরের বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও স্কুলব্যাগ

সংসদ সদস্য শাম্মী আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও স্কুলব্যাগ সরবরাহ করবে।

তিনি জানান, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। ধাপে ধাপে এসব শিক্ষার্থীর সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের

চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ

সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চীনের বৃহৎ বাজারে কাঁঠাল রপ্তানির মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

এ প্রসঙ্গে তিনি মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, দেশটি প্রতি বছর চীনে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের ডুরিয়ান রপ্তানি করে। একইভাবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৯:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, “শুধু ভবন নির্মাণ করলেই হবে না। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং সম্মানী বৃদ্ধি নিশ্চিত করতে না পারলে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত মানের শিক্ষা প্রত্যাশা করা কঠিন।”

তিনি জানান, সরকার শিক্ষকদের জন্য আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ধাপে ধাপে তাদের সম্মানী বাড়ানোর উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  মোজতবা খামেনির অবস্থান খুঁজতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েল, নির্ভরতা বাড়ছে মানব গোয়েন্দা তথ্যে

শিক্ষকদের আর্থিক বাস্তবতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংসার চালাতে অতিরিক্ত পেশায় যুক্ত হতে বাধ্য হন। ফলে তারা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন না। সম্মানী বাড়ানো হলে তারা আরও মনোযোগ দিয়ে শিক্ষাদানে আত্মনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুনঃ  মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ

তিনি আরও জানান, চলতি অর্থবছরের বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও স্কুলব্যাগ

সংসদ সদস্য শাম্মী আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও স্কুলব্যাগ সরবরাহ করবে।

তিনি জানান, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। ধাপে ধাপে এসব শিক্ষার্থীর সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ