ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো টানা দ্বিতীয় মৌসুমে গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের আগের রেকর্ড ভেঙেছে। এবারের দলবদলে সব মিলিয়ে রেকর্ড ৩ দশমিক ৪৯ বিলিয়ন পাউন্ড খরচ করেছে তারা।

দলবদলের শেষ দিনে এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক ফিতে ইলিম্যান এনদিয়ায়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরই গত মৌসুমের ৩ দশমিক ১৪ বিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে যায়। এরপর দলবদল শেষ হওয়ার ঠিক আগে চেলসি থেকে এনজো ফার্নান্দেসকে ১২৫ মিলিয়ন পাউন্ডের যৌথ-ব্রিটিশ রেকর্ড ফিতে দলে ভিড়িয়ে ব্যয়ের নতুন রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

চলতি গ্রীষ্মে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ১০টি দলবদলের তিনটিই হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মাধ্যমে। এমনকি প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি পাঁচটি চুক্তির চারটিও হয়েছে এই দলবদল উইন্ডোতে।

সবচেয়ে বড় চুক্তিটি এনজো ফার্নান্দেসকে ঘিরে, যার জন্য ১২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া চেলসি অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে। লিভারপুল পিএসজি থেকে ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে শর্তসাপেক্ষে ১২৩ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবগুলোর মধ্যে ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের দুটি উল্লেখযোগ্য দলবদল হয়েছে। রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দোর যোগ দেওয়া এবং নিউক্যাসল থেকে অ্যান্থনি গর্ডনের বার্সেলোনায় পাড়ি দেওয়া—এই দুটি চুক্তিই এ তালিকায় রয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সবচেয়ে ব্যয়বহুল ২০টি চুক্তির মধ্যে মাত্র ছয়টি হয়েছে প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবগুলোর মাধ্যমে। ব্যয়ের দিক থেকে প্রিমিয়ার লিগের নতুন দল ইপসউইচ টাউনও এবার বার্সেলোনা, এসি মিলান, জুভেন্টাস ও বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির চেয়ে বেশি অর্থ খরচ করেছে।

এবারের দলবদলের চিত্রে ফুটবল বিশ্বে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড

আপডেটের সময়: ০৫:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো টানা দ্বিতীয় মৌসুমে গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের আগের রেকর্ড ভেঙেছে। এবারের দলবদলে সব মিলিয়ে রেকর্ড ৩ দশমিক ৪৯ বিলিয়ন পাউন্ড খরচ করেছে তারা।

দলবদলের শেষ দিনে এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক ফিতে ইলিম্যান এনদিয়ায়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরই গত মৌসুমের ৩ দশমিক ১৪ বিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে যায়। এরপর দলবদল শেষ হওয়ার ঠিক আগে চেলসি থেকে এনজো ফার্নান্দেসকে ১২৫ মিলিয়ন পাউন্ডের যৌথ-ব্রিটিশ রেকর্ড ফিতে দলে ভিড়িয়ে ব্যয়ের নতুন রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

চলতি গ্রীষ্মে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ১০টি দলবদলের তিনটিই হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মাধ্যমে। এমনকি প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি পাঁচটি চুক্তির চারটিও হয়েছে এই দলবদল উইন্ডোতে।

সবচেয়ে বড় চুক্তিটি এনজো ফার্নান্দেসকে ঘিরে, যার জন্য ১২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া চেলসি অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে। লিভারপুল পিএসজি থেকে ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে শর্তসাপেক্ষে ১২৩ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবগুলোর মধ্যে ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের দুটি উল্লেখযোগ্য দলবদল হয়েছে। রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দোর যোগ দেওয়া এবং নিউক্যাসল থেকে অ্যান্থনি গর্ডনের বার্সেলোনায় পাড়ি দেওয়া—এই দুটি চুক্তিই এ তালিকায় রয়েছে।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক