ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২

জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আহত তৌফিকুল ইসলাম উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে। সে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আটকরা হলেন, সদর উপজেলার পাঠানপাড়া এলাকার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ।

আরও পড়ুনঃ  শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলাশ ও শফিক রাজের সাঙ্গে তৌফিকুলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিক রাজ মিলে তৌফিকুলকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই টুকরো, গ্রেপ্তার প্রেমিকসহ ৩

জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুই পক্ষের অভিভাবকের মধ্যে মীমাংসার কথা চলছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা না হলে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন ওসি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২

আপডেটের সময়: ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আহত তৌফিকুল ইসলাম উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে। সে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আটকরা হলেন, সদর উপজেলার পাঠানপাড়া এলাকার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ।

আরও পড়ুনঃ  গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলাশ ও শফিক রাজের সাঙ্গে তৌফিকুলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিক রাজ মিলে তৌফিকুলকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের পথে ৬৫০ বস্তা সিমেন্ট, আটক ৫

জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুই পক্ষের অভিভাবকের মধ্যে মীমাংসার কথা চলছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা না হলে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন ওসি।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ