রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। অভিযানে ৫০টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
কোন এলাকায় কতজন গ্রেপ্তার
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৫০৮ জনের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৪৩ এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন।
এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।
বিপুল মাদক ও বিভিন্ন আলামত উদ্ধার
অভিযান চলাকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট ও দুটি বোতলের মুখ উদ্ধার করা হয়।
পাশাপাশি একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, ৪ লিটার পেট্রল এবং ১৪টি বাঁশের মশালও উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 




















