ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকাকে দোষের মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি বলেছেন, রাজনৈতিক দলের প্রতি সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের প্রথম ও প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। কোনো সহযোগিতার জন্য সাধারণ নাগরিক সরকারি অফিসে এলে যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  “‘হয়তো ধ্বংস করতে হতে পারে’—ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুঁশিয়ারি”

এ প্রসঙ্গে একটি ‘গোল্ডেন রুল’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘Treat others how you want to be treated’। অর্থাৎ, নিজের জন্য অন্যের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গেও তেমন আচরণ করতে হবে।

দক্ষতা, সততা ও মানবিকতার ওপর গুরুত্ব

বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিষয় ও কর্মস্থল অনুযায়ী কর্মকর্তাদের কাজের ধরন ভিন্ন হতে পারে। তবে সরকারের সার্বিক সাফল্যের জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি।

আইনের বিধিবদ্ধ নিয়মের মধ্যে থেকেই কর্মকর্তাদের মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ ভুল আবেদনপত্র নিয়ে এলে শুধু ‘ভুল হয়েছে, ঠিক করে আনুন’ বলে ফিরিয়ে দেওয়া বেআইনি বা অন্যায় নয়। কিন্তু ভুলটি নির্দিষ্ট করে দেখিয়ে কোথায় এবং কার কাছে গেলে তা সংশোধন করা যাবে, সেই পরামর্শ দেওয়াই মানবিকতার পরিচয়। জনগণ কর্মকর্তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও আশা করে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

পদায়ন ও পদোন্নতির জন্য নীতির সঙ্গে আপস নয়

পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য নীতি-নৈতিকতার সঙ্গে আপস না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির আশায় কেউ কেউ পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস করেন।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাকে চূড়ান্ত পেশাদারিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা

বর্তমান সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে প্রশাসনের মাধ্যমেই। কারণ, এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই জনগণ ভোট দিয়ে সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

জাতীয় নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইশতেহারকে জনগণের দলিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই ইশতেহার বাস্তবায়নের প্রশাসনিক কাজ কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে করবেন—এটাই সরকারের প্রত্যাশা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকাকে দোষের মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি বলেছেন, রাজনৈতিক দলের প্রতি সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের প্রথম ও প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। কোনো সহযোগিতার জন্য সাধারণ নাগরিক সরকারি অফিসে এলে যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, জমা দিতে হবে অঙ্গীকারনামা

এ প্রসঙ্গে একটি ‘গোল্ডেন রুল’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘Treat others how you want to be treated’। অর্থাৎ, নিজের জন্য অন্যের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গেও তেমন আচরণ করতে হবে।

দক্ষতা, সততা ও মানবিকতার ওপর গুরুত্ব

বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিষয় ও কর্মস্থল অনুযায়ী কর্মকর্তাদের কাজের ধরন ভিন্ন হতে পারে। তবে সরকারের সার্বিক সাফল্যের জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি।

আইনের বিধিবদ্ধ নিয়মের মধ্যে থেকেই কর্মকর্তাদের মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ ভুল আবেদনপত্র নিয়ে এলে শুধু ‘ভুল হয়েছে, ঠিক করে আনুন’ বলে ফিরিয়ে দেওয়া বেআইনি বা অন্যায় নয়। কিন্তু ভুলটি নির্দিষ্ট করে দেখিয়ে কোথায় এবং কার কাছে গেলে তা সংশোধন করা যাবে, সেই পরামর্শ দেওয়াই মানবিকতার পরিচয়। জনগণ কর্মকর্তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও আশা করে।

আরও পড়ুনঃ  আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

পদায়ন ও পদোন্নতির জন্য নীতির সঙ্গে আপস নয়

পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য নীতি-নৈতিকতার সঙ্গে আপস না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির আশায় কেউ কেউ পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস করেন।

আরও পড়ুনঃ  কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক