ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

চট্টগ্রামের পাহাড়তলীতে বন্ডেড প্রতিষ্ঠান জ্যাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেডে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামালের ঘাটতি পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব কাঁচামালের শুল্ক-কর বাবদ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা রাজস্ব ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলীর উত্তর কাট্টলীর ৫৯০ কর্নেল জোন্স রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা ও বন্ডেড গুদামে অভিযান চালায় সিআইআইডি। এ সময় বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামালের নথিপত্র ও প্রকৃত মজুত যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাস্টমসের হিসাব অনুযায়ী, অনলাইন ব্যবহার অনুমোদনের তথ্য অনুসারে প্রতিষ্ঠানটির বন্ডেড গুদামে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা। তবে সরেজমিনে গুদামে পাওয়া গেছে ৫ লাখ ৮৫ হাজার ৫৮১ দশমিক ২ কেজি। ফলে নথিতে থাকা মজুতের সঙ্গে প্রকৃত মজুতে ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি ঘাটতি ধরা পড়ে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের সমন্বয়ে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিপিওপিপি, ডুপ্লেক্স বোর্ড এবং রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করে থাকে। নিয়ম অনুযায়ী এসব কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ব্যবহারের কথা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, সর্বশেষ আমদানির বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য বিবেচনায় ঘাটতি পাওয়া কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর বাবদ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা রাজস্ব ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুনঃ  শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ হয়েছে মাত্র ৮০০ কোটি

ঘাটতির কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার শর্ত লঙ্ঘন করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে—তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ জন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নথিপত্র, আমদানি-রপ্তানি তথ্য, বন্ড রেজিস্টার এবং কাঁচামাল ব্যবহারের হিসাব যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে ঘাটতির কারণ এবং বন্ড সুবিধার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

আপডেটের সময়: ০৭:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের পাহাড়তলীতে বন্ডেড প্রতিষ্ঠান জ্যাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেডে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামালের ঘাটতি পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব কাঁচামালের শুল্ক-কর বাবদ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা রাজস্ব ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলীর উত্তর কাট্টলীর ৫৯০ কর্নেল জোন্স রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা ও বন্ডেড গুদামে অভিযান চালায় সিআইআইডি। এ সময় বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামালের নথিপত্র ও প্রকৃত মজুত যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ হয়েছে মাত্র ৮০০ কোটি

কাস্টমসের হিসাব অনুযায়ী, অনলাইন ব্যবহার অনুমোদনের তথ্য অনুসারে প্রতিষ্ঠানটির বন্ডেড গুদামে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা। তবে সরেজমিনে গুদামে পাওয়া গেছে ৫ লাখ ৮৫ হাজার ৫৮১ দশমিক ২ কেজি। ফলে নথিতে থাকা মজুতের সঙ্গে প্রকৃত মজুতে ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি ঘাটতি ধরা পড়ে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের সমন্বয়ে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিপিওপিপি, ডুপ্লেক্স বোর্ড এবং রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করে থাকে। নিয়ম অনুযায়ী এসব কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ব্যবহারের কথা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, সর্বশেষ আমদানির বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য বিবেচনায় ঘাটতি পাওয়া কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর বাবদ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা রাজস্ব ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা