ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্যার পানিতে আটকে থাকা প্রসূতিকে কাঁধে করে হাসপাতালে পৌঁছে দিল ফায়ার সার্ভিস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৪ সময় দেখুন

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ বন্যার মধ্যে প্রসব বেদনায় কাতর এক গৃহবধূকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বুকসমান পানির মধ্যে স্ট্রেচারে কাঁধে বহন করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারী মিজবাহুল জান্নাত (২২) সৌদি আরবপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’—ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে তার প্রসব বেদনা শুরু হয়। তবে টানা বৃষ্টি ও বন্যার পানিতে গ্রামের সব সড়ক ডুবে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

উদ্ধারকর্মীরা বুকসমান পানি অতিক্রম করে স্ট্রেচারে করে প্রসূতিকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে আগে থেকে প্রস্তুত রাখা একটি অ্যাম্বুলেন্সে তুলে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদে সন্তান প্রসব করেন মিজবাহুল জান্নাত। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়ার পর একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার অভিযানে পানিবন্দি এলাকা থেকে প্রসূতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়া ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডলু, সাঙ্গু ও টঙ্কাবতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদীর পানিও বিপজ্জনক অবস্থানে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

বন্যার পানিতে আটকে থাকা প্রসূতিকে কাঁধে করে হাসপাতালে পৌঁছে দিল ফায়ার সার্ভিস

আপডেটের সময়: ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ বন্যার মধ্যে প্রসব বেদনায় কাতর এক গৃহবধূকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বুকসমান পানির মধ্যে স্ট্রেচারে কাঁধে বহন করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারী মিজবাহুল জান্নাত (২২) সৌদি আরবপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুনঃ  জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি

পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে তার প্রসব বেদনা শুরু হয়। তবে টানা বৃষ্টি ও বন্যার পানিতে গ্রামের সব সড়ক ডুবে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

উদ্ধারকর্মীরা বুকসমান পানি অতিক্রম করে স্ট্রেচারে করে প্রসূতিকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে আগে থেকে প্রস্তুত রাখা একটি অ্যাম্বুলেন্সে তুলে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদে সন্তান প্রসব করেন মিজবাহুল জান্নাত। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়ার পর একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার অভিযানে পানিবন্দি এলাকা থেকে প্রসূতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়।

আরও পড়ুনঃ  জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি