ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’—ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

কাজের সংকট, অনলাইন হয়রানি ও দীর্ঘদিনের মানসিক চাপের কথা তুলে ধরে ফেসবুক লাইভে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এখন আর সেই চাপ সামলাতে পারছেন না।

লাইভে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতিকা বলেন, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তিনি জানান, কোনো দুর্ঘটনার পর মানুষ অনেক কথা বললেও ভুক্তভোগীর মানসিক যন্ত্রণা অন্য কেউ বুঝতে পারে না। সবসময় নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এখন আর তা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

অভিনেত্রীর দাবি, গত দুই বছর ধরে তার নিয়মিত কোনো কাজ নেই। এই সময়ে তিনি অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। আর্থিক সংকটের কারণে অনেক সময় বাবা-মায়ের কাছ থেকে সহায়তা নিতে হচ্ছে বলেও জানান তিনি।

জ্যোতিকা আরও দাবি করেন, ২০২৪ সালের পর থেকে তাকে ঘিরে অপপ্রচার, হুমকি ও অনলাইন বুলিং বেড়ে যায়। রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে তার পেশাগত জীবনেও। অনেকেই এখন তাকে নিয়ে কাজ করতে ভয় পান, ফলে অভিনয়জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ

তিনি বলেন, কারও কাছে গিয়ে কাজ চাইতে পারেন না, আবার নিজের নীতির সঙ্গে আপস করেও কাজ করতে রাজি নন। তাই তার জীবন এখন ‘নরকের মতো’ হয়ে গেছে।

লাইভের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে জ্যোতিকা বলেন, “আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। মনে হচ্ছে, আর ঘুরে দাঁড়াতে পারব না।” একইসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’—ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

আপডেটের সময়: ০৮:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

কাজের সংকট, অনলাইন হয়রানি ও দীর্ঘদিনের মানসিক চাপের কথা তুলে ধরে ফেসবুক লাইভে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এখন আর সেই চাপ সামলাতে পারছেন না।

লাইভে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতিকা বলেন, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তিনি জানান, কোনো দুর্ঘটনার পর মানুষ অনেক কথা বললেও ভুক্তভোগীর মানসিক যন্ত্রণা অন্য কেউ বুঝতে পারে না। সবসময় নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এখন আর তা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান

অভিনেত্রীর দাবি, গত দুই বছর ধরে তার নিয়মিত কোনো কাজ নেই। এই সময়ে তিনি অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। আর্থিক সংকটের কারণে অনেক সময় বাবা-মায়ের কাছ থেকে সহায়তা নিতে হচ্ছে বলেও জানান তিনি।

জ্যোতিকা আরও দাবি করেন, ২০২৪ সালের পর থেকে তাকে ঘিরে অপপ্রচার, হুমকি ও অনলাইন বুলিং বেড়ে যায়। রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরির উদ্যোগ, ওমানের সঙ্গে আলোচনায় ইরান

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে তার পেশাগত জীবনেও। অনেকেই এখন তাকে নিয়ে কাজ করতে ভয় পান, ফলে অভিনয়জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  কাল ঢাকায় ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভ্যুলেশন’