ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশের স্বার্থ রক্ষায় নতুন ফারাক্কা চুক্তির দাবি

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই নতুন ফারাক্কা চুক্তি সম্পন্ন করতে হবে। তিনি ভারতের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে গঙ্গার পানিবণ্টন বিষয়ে কার্যকর সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।

শনিবার ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গঙ্গার পানিবণ্টন ইস্যু দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে সমঝোতার উদ্যোগ নিতে হবে এবং সেখানে বাংলাদেশের পানি, কৃষি ও পরিবেশগত স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সভায় পদ্মা ব্যারেজ নির্মাণের সরকারি সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের কৃষি, নদী ব্যবস্থাপনা ও পানিসংকট নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিবেশী দেশের অন্যায্য পানি প্রত্যাহারের কারণে দেশের নদী, পরিবেশ ও সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

এ সময় তিনি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী রক্ষা, পানির ন্যায্য হিস্যা আদায় এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

বাংলাদেশের স্বার্থ রক্ষায় নতুন ফারাক্কা চুক্তির দাবি

আপডেটের সময়: ০৭:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই নতুন ফারাক্কা চুক্তি সম্পন্ন করতে হবে। তিনি ভারতের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে গঙ্গার পানিবণ্টন বিষয়ে কার্যকর সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।

শনিবার ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গঙ্গার পানিবণ্টন ইস্যু দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে সমঝোতার উদ্যোগ নিতে হবে এবং সেখানে বাংলাদেশের পানি, কৃষি ও পরিবেশগত স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির