ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ? ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি

  • Arif
  • আপডেটের সময়: ১০:৩৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর অবশেষে নিজের চেনা রূপ ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‌‘ভ্যারাইটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৫২ বছর বয়সী এই অভিনেত্রী অকপটে স্বীকার করেছেন, গত কয়েক বছরে তিনি নিজের ভেতরের সেই লড়াকু মানসিকতা কিছুটা হারিয়ে ফেলেছিলেন, যা এখন আবার পূর্ণ উদ্যোমে ফিরে এসেছে। বিচ্ছেদের পর দীর্ঘ আইনি লড়াই ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া জোলি জানান, তার এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান তার সন্তানদের।

আরও পড়ুনঃ  সংসদে নতুন ব্যাখ্যা: নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা

জোলি ও পিট দম্পতির ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েন এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। জোলি জানান, সন্তানরাই তাকে ঘরের বাইরে বের হতে এবং নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে সবচেয়ে বেশি উৎসাহিত করছে। তারা চায় জোলি যেন বিশ্বভ্রমণ করেন এবং নিজের ভেতরের সেই সুপ্ত সত্তাগুলোকে নতুন করে আবিষ্কার করেন, যা অতীতে তিনি করার স্বাধীনতা পাননি।

বিচ্ছেদের আগের সময়টার স্মৃতিচারণ করে ‘ম্যালফিসেন্ট’ খ্যাত এই তারকা বলেন, ডিভোর্সের আগে তিনি অভিনয় প্রায় ছেড়েই দিয়েছিলেন এবং চলচ্চিত্র পরিচালনা ও আন্তর্জাতিক বিভিন্ন সমাজসেবামূলক কাজে মন দিয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের পর সন্তানদের বেশি সময় দেওয়া এবং আর্থিক দিক বিবেচনা করে তিনি আবারও অভিনয়ে নিয়মিত হন।

আরও পড়ুনঃ  বিআরটিএর নতুন নির্দেশনা: লাইসেন্স ছাড়া মোটরযান মেরামত কারখানা চালানো যাবে না

দীর্ঘ আট বছর আইনি লড়াইয়ের পর ২০২৪ সালের ডিসেম্বরে এই তারকা দম্পতির বহুল আলোচিত বিচ্ছেদ চূড়ান্ত রূপ পায়। বর্তমানে ব্র্যাড পিটের সঙ্গে তাদের সন্তানদের কোনো যোগাযোগ নেই বললেই চলে। সন্তানদের মধ্যে একে একে অনেকেই আইনি প্রক্রিয়ায় তাদের নামের শেষ অংশ থেকে বাবার পদবি ‘পিট’ বাদ দিয়েছে। সন্তানদের এই দূরত্ব ও নাম পরিবর্তনের সিদ্ধান্ত ব্র্যাড পিটকে মানসিকভাবে বিপর্যস্ত করলেও তিনি আশা ছাড়েননি বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৮৬ জন অবৈধ অভিবাসী আটক

অন্যদিকে, ব্র্যাডের ঘনিষ্ঠজনরা জোলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সন্তানদের বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগ তুললেও, জোলিপন্থী আরেকটি সূত্র দাবি করেছে যে, সন্তানরা এখন প্রাপ্তবয়স্ক এবং অতীতের পারিবারিক ট্রমা ও কষ্ট থেকেই তারা সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে বাবার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ?

বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি

আপডেটের সময়: ১০:৩৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর অবশেষে নিজের চেনা রূপ ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‌‘ভ্যারাইটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৫২ বছর বয়সী এই অভিনেত্রী অকপটে স্বীকার করেছেন, গত কয়েক বছরে তিনি নিজের ভেতরের সেই লড়াকু মানসিকতা কিছুটা হারিয়ে ফেলেছিলেন, যা এখন আবার পূর্ণ উদ্যোমে ফিরে এসেছে। বিচ্ছেদের পর দীর্ঘ আইনি লড়াই ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া জোলি জানান, তার এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান তার সন্তানদের।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য ঘিরে সংসদে জামায়াত এমপিকে নিয়ে বিতর্ক

জোলি ও পিট দম্পতির ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েন এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। জোলি জানান, সন্তানরাই তাকে ঘরের বাইরে বের হতে এবং নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে সবচেয়ে বেশি উৎসাহিত করছে। তারা চায় জোলি যেন বিশ্বভ্রমণ করেন এবং নিজের ভেতরের সেই সুপ্ত সত্তাগুলোকে নতুন করে আবিষ্কার করেন, যা অতীতে তিনি করার স্বাধীনতা পাননি।

বিচ্ছেদের আগের সময়টার স্মৃতিচারণ করে ‘ম্যালফিসেন্ট’ খ্যাত এই তারকা বলেন, ডিভোর্সের আগে তিনি অভিনয় প্রায় ছেড়েই দিয়েছিলেন এবং চলচ্চিত্র পরিচালনা ও আন্তর্জাতিক বিভিন্ন সমাজসেবামূলক কাজে মন দিয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের পর সন্তানদের বেশি সময় দেওয়া এবং আর্থিক দিক বিবেচনা করে তিনি আবারও অভিনয়ে নিয়মিত হন।

আরও পড়ুনঃ  ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের