ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগকে ‘নাটক’ বলে অভিহিত করেছে পুলিশ। ঘটনাস্থলে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে বাসায় হামলার অভিযোগ করেন মাহদী হাসান।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক

তাঁর দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁরা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এরপরই আগুন জ্বলে ওঠে। তাঁর ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

তবে এ অভিযোগ নাকচ করে ওসি মো. জাহিদুল হক রাত ২টায় একটি গণমাধ্যমকে বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

ওসি আরও জানান, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তাঁর চাচা আনোয়ারের বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

পুলিশের ভাষ্য অনুযায়ী, চাচার বাসায় আগুন দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে তাঁর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেন। তবে এ ঘটনায় পেট্রোলবোমা হামলার পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

আপডেটের সময়: ০৮:২৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগকে ‘নাটক’ বলে অভিহিত করেছে পুলিশ। ঘটনাস্থলে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে বাসায় হামলার অভিযোগ করেন মাহদী হাসান।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

তাঁর দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁরা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এরপরই আগুন জ্বলে ওঠে। তাঁর ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

তবে এ অভিযোগ নাকচ করে ওসি মো. জাহিদুল হক রাত ২টায় একটি গণমাধ্যমকে বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

ওসি আরও জানান, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তাঁর চাচা আনোয়ারের বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক