ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাসার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করলেই মিলবে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে সরকারকে বিক্রির সুযোগ তৈরি হচ্ছে। প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে এই বিদ্যুৎ কিনবে সরকার। এতে ঘরের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বাড়তি আয় করার পাশাপাশি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ‘শয়তানের ধোঁকায় অনুতপ্ত’ এমপি আমির হামজা—রাশেদ খাঁনের অডিও-ভিডিও দাবি ও জামায়াতকে চ্যালেঞ্জ”

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। এ খাতের প্রসারে কর ও শুল্ক সুবিধা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেফতার ২

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং এর উৎপাদন ত্বরান্বিত করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুনঃ  রসিকতা করে তালাক বললেও কি বিচ্ছেদ কার্যকর হয়?

বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ সরকার নির্ধারিত দামে কিনলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষও সৌরবিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হবেন। এর ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থায় সৌরশক্তির অবদান বাড়ানোর সুযোগ তৈরি হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাসার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করলেই মিলবে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা!

আপডেটের সময়: ০১:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে সরকারকে বিক্রির সুযোগ তৈরি হচ্ছে। প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে এই বিদ্যুৎ কিনবে সরকার। এতে ঘরের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বাড়তি আয় করার পাশাপাশি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ‘শয়তানের ধোঁকায় অনুতপ্ত’ এমপি আমির হামজা—রাশেদ খাঁনের অডিও-ভিডিও দাবি ও জামায়াতকে চ্যালেঞ্জ”

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। এ খাতের প্রসারে কর ও শুল্ক সুবিধা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং এর উৎপাদন ত্বরান্বিত করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুনঃ  তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ কিলোমিটারজুড়ে যানজট