
ক্যাম্পাস প্রতিনিধ। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগ ও গ্রাফিতি ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে টানা কয়েকদিন ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রদল, ছাত্রশিবির এবং চাকসু সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের জেরে রাতে চবি ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। পরদিন বুধবার (২২ এপ্রিল) একই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে ‘গুপ্ত’ লিখে গ্রাফিতি অঙ্কন করে শাখা ছাত্রদল।
এদিকে গতকাল চবিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে এগোচ্ছি। এই পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এসব কাজ করে, যাদের কোনো দল নেই। আইনের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই।’
প্রতিবেদকের নাম 


























