ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তার বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ৬ আগস্ট থেকে, যেদিন থেকে তিনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে অফিসে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় কর্মস্থলে না আসায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

চলতি বছরের জানুয়ারিতে অভিযোগ তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ফেব্রুয়ারিতে জমা দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  দরুদ পড়লে যেভাবে দূর হয় দুশ্চিন্তা

এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(ঘ) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ গুরুদণ্ড আরোপের বিষয়ে সম্মতি জানালে মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্তভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

আপডেটের সময়: ০৩:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তার বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ৬ আগস্ট থেকে, যেদিন থেকে তিনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে অফিসে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় কর্মস্থলে না আসায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

আরও পড়ুনঃ  আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর