ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট

দিনভর তীব্র দাবদাহের পর বিকেল গড়াতেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন পশু ব্যবসায়ী ও ক্রেতারা। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন হাটে একপ্রকার ক্রেতাশূন্য পরিস্থিতি তৈরি হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল খোকার মাঠ ও পোস্তগোলা-শ্মশানঘাট পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। বৃষ্টি শুরু হওয়ার আগে যেসব ক্রেতা গরু কিনতে এসেছিলেন, তারা দ্রুত হাট ত্যাগ করেন। ফলে হাটে বেচাকেনা কার্যত স্থবির হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  শূন্য পাসের কারণ খুঁজছে সরকার, বাতিল হতে পারে এমপিও

বেপারীরা জানান, বিগত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি। মাঝারি ও বড় আকারের গরুর ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রতি লাখে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে। তবে ক্রেতারা অনেক ক্ষেত্রে দরদাম করলেও বেশিরভাগ সময় কিনছেন না বলে জানান তারা।

আরও পড়ুনঃ  স্ত্রীকে ঘরে তোলার স্বপ্ন ছিল, ফিরছেন লাশ হয়ে: নাটোরের সাব্বির

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ধোলাইখাল হাটে ২৭টি গরু নিয়ে আসা এক বেপারী জানান, এখন পর্যন্ত মাত্র দুটি গরু বিক্রি হয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমায় রাতে ক্রেতা বাড়তে পারে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে ইসলামপুরের এক ক্রেতা জানান, গরুর দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে এবং আবহাওয়ার কারণে এখনই কেনার সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি বলেন, হাতে এখনো কয়েক দিন সময় আছে, তাই দরদাম বুঝে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুনঃ  হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল ‘মজার ছলে’: মার্কিন সংবাদমাধ্যম

এদিকে মেহেরপুর ও পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা বেপারীরাও জানান, বৃষ্টির কারণে প্রত্যাশিত ক্রেতা না থাকায় বেচাকেনা জমেনি। তবে আগামী দিনে বাজার স্বাভাবিকভাবে জমে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট

আপডেটের সময়: ১০:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

দিনভর তীব্র দাবদাহের পর বিকেল গড়াতেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন পশু ব্যবসায়ী ও ক্রেতারা। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন হাটে একপ্রকার ক্রেতাশূন্য পরিস্থিতি তৈরি হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল খোকার মাঠ ও পোস্তগোলা-শ্মশানঘাট পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। বৃষ্টি শুরু হওয়ার আগে যেসব ক্রেতা গরু কিনতে এসেছিলেন, তারা দ্রুত হাট ত্যাগ করেন। ফলে হাটে বেচাকেনা কার্যত স্থবির হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

বেপারীরা জানান, বিগত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি। মাঝারি ও বড় আকারের গরুর ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রতি লাখে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে। তবে ক্রেতারা অনেক ক্ষেত্রে দরদাম করলেও বেশিরভাগ সময় কিনছেন না বলে জানান তারা।

আরও পড়ুনঃ  খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে সরকারের নজর

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ধোলাইখাল হাটে ২৭টি গরু নিয়ে আসা এক বেপারী জানান, এখন পর্যন্ত মাত্র দুটি গরু বিক্রি হয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমায় রাতে ক্রেতা বাড়তে পারে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে ইসলামপুরের এক ক্রেতা জানান, গরুর দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে এবং আবহাওয়ার কারণে এখনই কেনার সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি বলেন, হাতে এখনো কয়েক দিন সময় আছে, তাই দরদাম বুঝে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

এদিকে মেহেরপুর ও পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা বেপারীরাও জানান, বৃষ্টির কারণে প্রত্যাশিত ক্রেতা না থাকায় বেচাকেনা জমেনি। তবে আগামী দিনে বাজার স্বাভাবিকভাবে জমে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।