ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যতিক্রমী ৩ ব্যক্তিত্বকে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দেখুন

নিজ নিজ উদ্যোগ ও কর্মের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদানকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁদের জীবনসংগ্রাম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে এসব উদ্যোগ অব্যাহত রাখতে উৎসাহ দিয়েছেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁদের ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কাজ অন্যদেরও ভালো উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

আরও পড়ুনঃ  এক বছরে রেমিট্যান্স ৩৫.৫৯ বিলিয়ন ডলার, স্বস্তির মধ্যেও বাড়ছে উদ্বেগ

বিসিএস উত্তীর্ণ হয়েও শিক্ষকতা বেছে নেন নায়লা

নায়লা শারাফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন তিনি।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা। তাঁর ব্যতিক্রমী পেশা নির্বাচন ও শিশুদের শিক্ষাদানে অবদানের কথা শুনে প্রধানমন্ত্রী প্রশংসা করেন।

দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা আলতাফের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা আরেক অনুপ্রেরণাদানকারী নরসিংদীর মো. আলতাফ হোসেন। জন্ম থেকেই তাঁর দুই হাত নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।

আরও পড়ুনঃ  আচারের বয়ামে লুকানো হীরা-স্বর্ণ, শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার জব্দ

নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থ দিয়ে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আলতাফের উদ্যোগের কথা শুনে প্রধানমন্ত্রী বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

তিন দশক ধরে বৃক্ষরোপণ বাবুলের

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম দিয়ে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।

সমাজ ও পরিবেশের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদানের বিষয়টিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উঠে আসে।

ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন

বুধবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের আগে নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা পরীক্ষাগারটির ভেতরে গিয়ে তিনি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন।

আরও পড়ুনঃ  নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মসূচি নিয়ে আলোচনা

একই দিন সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেন তিনি। সভায় লালন উৎসব ও নজরুলবর্ষ উপলক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা তাঁর কাছে তুলে ধরা হয়।

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা করে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক

ব্যতিক্রমী ৩ ব্যক্তিত্বকে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিজ নিজ উদ্যোগ ও কর্মের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদানকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁদের জীবনসংগ্রাম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে এসব উদ্যোগ অব্যাহত রাখতে উৎসাহ দিয়েছেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁদের ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কাজ অন্যদেরও ভালো উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

আরও পড়ুনঃ  এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর