ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত, সাত বছরেও চালু হয়নি রংপুরের শিশু হাসপাতাল অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় আইনি পদক্ষেপে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট, থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দেখুন

দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রসেস সহজীকরণবিষয়ক এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  স্ত্রীসহ সাবেক এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, আদালতে দুদকের অভিযোগ

বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমিয়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুনঃ  মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সেবা প্রদান ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

তিনি ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সেবা প্রদানে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন।

বৈঠকে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান

ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক

আপডেটের সময়: ০৮:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রসেস সহজীকরণবিষয়ক এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমিয়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে হরমুজ নিয়ন্ত্রণের ঝুঁকি দেখছেন রুবিও