ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভুয়া সনদে চাকরির অভিযোগে মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ সময় শিক্ষকদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে শিক্ষকদের বক্তব্য নেওয়ার জন্য এ নোটিশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  লং ড্রাইভে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা ও কেয়া পায়েলরা

দুদকের চিঠিতে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভুয়া ও জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা করার অভিযোগ রয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ২৩ শিক্ষকের বক্তব্য গ্রহণ প্রয়োজন।

আরও পড়ুনঃ  ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

তলব করা শিক্ষকদের মধ্যে রয়েছেন—রুবিনা সুলতানা, মো. সোলায়মান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নূরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ আফছার উদ্দিন ও এন এম মঞ্জুরুল হক।

আরও পড়ুনঃ  রাজধানীতে কোন রুটে বাস ভাড়া কত?

দুদকের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, এসব শিক্ষকের বিএড সনদ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা থেকে নেওয়া। সনদগুলো জাল বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

কোনো শিক্ষক নির্ধারিত সময়ে জরুরি কারণে উপস্থিত হতে না পারলে তার বিএড সনদের মূল কপি, ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অধ্যক্ষের কাছে জমা রাখার জন্যও চিঠিতে অনুরোধ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভুয়া সনদে চাকরির অভিযোগে মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব

আপডেটের সময়: ১০:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ সময় শিক্ষকদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে শিক্ষকদের বক্তব্য নেওয়ার জন্য এ নোটিশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকার কথা না শুনলে আন্দোলনের মাধ্যমে ফয়সালা হবে: জামায়াত আমির

দুদকের চিঠিতে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভুয়া ও জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা করার অভিযোগ রয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ২৩ শিক্ষকের বক্তব্য গ্রহণ প্রয়োজন।

আরও পড়ুনঃ  খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তলব করা শিক্ষকদের মধ্যে রয়েছেন—রুবিনা সুলতানা, মো. সোলায়মান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নূরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ আফছার উদ্দিন ও এন এম মঞ্জুরুল হক।

আরও পড়ুনঃ  অভিনেতা রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান