ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ ৪ লাখ কৃষকের জেলায় টিএসপি মাত্র ১ হাজার ৪৫ টন, সার বরাদ্দ বাড়ানোর দাবি এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার ‘আয়নাঘর’ আর নয়, গুমের প্রতিটি অপরাধীর বিচার হবে: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি থার্ড টার্মিনাল চালু হলেই দ্বিগুণ হবে শাহজালালের আয়, সিন্ডিকেট ঠেকাতে কঠোর সরকার ই-রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, থাকবে লাইসেন্স-ফিটনেসের বাধ্যবাধকতা খাদ্যগুদামে অনিয়ম ঠেকাতে কঠোর সরকার, ভাঙা হবে সিন্ডিকেট: খাদ্যমন্ত্রী যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানে সৌদি-তুরস্কের ইতিবাচক সাড়া

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে আপাতত কোনো ঝুঁকি দেখছে না ঢাকা।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা এবং এতে কোনো ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দেবে কি না, তা চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্যদেশগুলো বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ ও হাসপাতালে ভর্তি ১,০৯৭

চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার হচ্ছে

এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন: শিক্ষামন্ত্রী

সাক্ষাৎ শেষে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এই সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে।

তবে এসব সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানে সৌদি-তুরস্কের ইতিবাচক সাড়া

আপডেটের সময়: ০৫:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে আপাতত কোনো ঝুঁকি দেখছে না ঢাকা।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ ও হাসপাতালে ভর্তি ১,০৯৭

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা এবং এতে কোনো ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দেবে কি না, তা চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্যদেশগুলো বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

আরও পড়ুনঃ  বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে কী হয়? যেভাবে নিশ্চিত হয় জবাবদিহি

চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার হচ্ছে

এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ