ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সীমান্ত এলাকা ‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির বিদ্যুৎ সরবরাহে ওঠানামা, সংকট তৈরির অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর পপির মন্তব্য ঘিরে আলোচনা, প্রভার বার্তা—‘শিল্প কোনো পাপ নয়’ বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ফরিদপুরে চার দিন ধরে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষে আহত ৩৫ ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

কুমিল্লায় পুলিশের লুট হওয়া একটি শটগানসহ দুটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ভোরে জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, শিবগঞ্জে গ্রেফতার ৩

গ্রেফতার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।

বস্তায় মিলল শটগান ও কার্তুজ

কুমিল্লা ডিবির এসআই পবিত্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে চালক এয়াকুবকে তল্লাশি করা হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

এ সময় মোটরসাইকেলের বাম পাশে বাঁধা একটি বস্তার ভেতর থেকে একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।

অভিযানে এসআই পবিত্র সরকার ও এসআই অর্ণব বড়ুয়াসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

আরও পড়ুনঃ  মরদেহ রাখা অ্যাম্বুলেন্সে ভয়ংকর কাণ্ড, চালক আটক

পুলিশের লুট হওয়া অস্ত্র কি না, চলছে যাচাই

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, উদ্ধার হওয়া দুটি অস্ত্র ৫ আগস্ট লুট হওয়া পুলিশের অস্ত্র হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে বিকেলে গ্রেফতার এয়াকুবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ

কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

আপডেটের সময়: ০৬:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

কুমিল্লায় পুলিশের লুট হওয়া একটি শটগানসহ দুটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ভোরে জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন

গ্রেফতার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।

বস্তায় মিলল শটগান ও কার্তুজ

কুমিল্লা ডিবির এসআই পবিত্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে চালক এয়াকুবকে তল্লাশি করা হয়।

আরও পড়ুনঃ  রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ

এ সময় মোটরসাইকেলের বাম পাশে বাঁধা একটি বস্তার ভেতর থেকে একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।

অভিযানে এসআই পবিত্র সরকার ও এসআই অর্ণব বড়ুয়াসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

আরও পড়ুনঃ  মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে