ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যাগ খুলতেই মিলল ২৭ হাজার ইয়াবা, যশোরে পুলিশের জালে মাদক কারবারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৫ সময় দেখুন

যশোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

আটকের পর জব্দ করা ইয়াবা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বড় একটি চালান ওই এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে এর প্রকৃত উৎস ও গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  আইফোন কিনতে দেড় বছরের সন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন

পুলিশের ভাষ্য, জব্দ করা ইয়াবার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ব্যাগ খুলতেই মিলল ২৭ হাজার ইয়াবা, যশোরে পুলিশের জালে মাদক কারবারি

আপডেটের সময়: ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

যশোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

আটকের পর জব্দ করা ইয়াবা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বড় একটি চালান ওই এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে এর প্রকৃত উৎস ও গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১