ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিবি পরিচয়ে ম্যানেজারকে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বসুরহাট থেকে আবু মাঝির হাটের দিকে যাচ্ছিলেন। হাজারীহাট বিদ্যুৎ অফিস পার হওয়ার পর একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে।

আরও পড়ুনঃ  ৫০ কিলোমিটার যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

অভিযোগ অনুযায়ী, প্রাইভেটকার থেকে ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি অস্ত্র ও ওয়াকিটকি হাতে নেমে আসেন। তারা আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে জোরপূর্বক গাড়িতে তুলে নেন।

আরও পড়ুনঃ  বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী

পরে তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১২ লাখ টাকা নিয়ে তাকে সড়কের পাশে ফেলে রেখে যায় ওই চক্রটি বলে অভিযোগ করা হয়েছে।

আবদুর রহমান ইসলামী ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুনঃ  নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ অন্তত ১,৫০০

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ১২ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ডিবি পরিচয়ে ম্যানেজারকে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেটের সময়: ১০:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বসুরহাট থেকে আবু মাঝির হাটের দিকে যাচ্ছিলেন। হাজারীহাট বিদ্যুৎ অফিস পার হওয়ার পর একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে।

আরও পড়ুনঃ  নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত