ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী ঝুঁকিপূর্ণ ১৪ উপজেলায় কলেরার টিকাদান শুরু, স্বস্তিতে অভিভাবকরা চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না—এমন হুমকি যারা দিয়েছিলেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশের ক্যাম্প শুরু, পারিবারিক কারণে দেরিতে যোগ দেবেন মিতুল

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির শিকড় জনগণের গভীরে প্রোথিত। তাই কোনো ধরনের ধাক্কা, ষড়যন্ত্র কিংবা চক্রান্ত করে এ দলকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং কারও কাছে আত্মসমর্পণও করেনি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো জনগণকে একা ফেলে যাননি।

আরও পড়ুনঃ  অ্যাশেজের আগে মাইক হাসিকে দলে টানতে চায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি না করে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা বিএনপিকে ভয় দেখানোর কিংবা চোখ রাঙানোর চেষ্টা করছেন, তাদের জনগণের কাছে যাওয়ার উচিত। জনগণ যাদের দায়িত্ব দেবে, তারাই দেশের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত। দেশের মানুষই রাজনৈতিকভাবে কার ওপর আস্থা রাখবে, সেই সিদ্ধান্ত দেবে।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলা, হাকিমপুর উপজেলা ও খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী

আপডেটের সময়: ০২:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না—এমন হুমকি যারা দিয়েছিলেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  অ্যাশেজের আগে মাইক হাসিকে দলে টানতে চায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির শিকড় জনগণের গভীরে প্রোথিত। তাই কোনো ধরনের ধাক্কা, ষড়যন্ত্র কিংবা চক্রান্ত করে এ দলকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং কারও কাছে আত্মসমর্পণও করেনি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো জনগণকে একা ফেলে যাননি।

আরও পড়ুনঃ  বাবার লাশের পর এবার মাকে ঘরছাড়া, কেশবপুরে দুই ভাইকে ঘিরে নতুন অভিযোগ