ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

“মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু”

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর কাজ চলছিল। কিন্তু দুর্ঘটনাবশত সেটি পড়ে যায় তিন বাংলাদেশি শ্রমিকের ওপর। এতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে নিজেদের কর্মস্থলেই প্রাণ হারান তারা। নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

আরও পড়ুনঃ  পেনসিলভেনিয়ার আসনে কোগনেটির জয়ের পূর্বাভাস, হারতে পারেন রিপাবলিকান ব্রেসনাহান

গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন। প্রতিটি কাচের পাতের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। কাচের পাতগুলোসহ বাক্সটির নিচে পড়ে তিন শ্রমিকের কেউই প্রাণে বাঁচতে পারেননি।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  মিশিগানে সিনেট নির্বাচনে এগিয়ে আবদুল এল-সাইয়েদ

সূত্র : ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

“মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু”

আপডেটের সময়: ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর কাজ চলছিল। কিন্তু দুর্ঘটনাবশত সেটি পড়ে যায় তিন বাংলাদেশি শ্রমিকের ওপর। এতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে নিজেদের কর্মস্থলেই প্রাণ হারান তারা। নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন। প্রতিটি কাচের পাতের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। কাচের পাতগুলোসহ বাক্সটির নিচে পড়ে তিন শ্রমিকের কেউই প্রাণে বাঁচতে পারেননি।

আরও পড়ুনঃ  পেনসিলভেনিয়ার আসনে কোগনেটির জয়ের পূর্বাভাস, হারতে পারেন রিপাবলিকান ব্রেসনাহান

খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  স্পেনে ৬৯ জনের প্রাণহানির রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী