ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রীর মন্তব্য

মশক নিধনের কৌশল শেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রয়োজন নেই, দেশের কোনো ডোবার পাশে দাঁড়ালেই কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হলে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে সফরের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে নাহিদের ক্ষোভ, বেসরকারিকরণ বন্ধের দাবি

জানা গেছে, মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের পরিকল্পনা করা হয়েছিল। সফরটির অর্থায়ন করার কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮

প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা পর্যবেক্ষণের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতিতেই এ বিষয়ে কার্যকর অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। তিনি রসিকতার ছলে বলেন, সন্ধ্যার পর কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশা নিয়ন্ত্রণে নতুন নতুন পদ্ধতি নিয়ে ভাবার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  পরিস্থিতি খারাপ হলেই দায় অন্যের—ট্রাম্পের বিরুদ্ধে পুরোনো কৌশল নতুন করে আলোচনায়

প্রধানমন্ত্রীর এ মন্তব্য ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে দেশের চলমান মশক সমস্যা, সরকারি ব্যয় সংকোচন এবং কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

এদিকে চসিকের প্রস্তাবিত সফর বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় সরকার সংশ্লিষ্ট মহলেও আলোচনা শুরু হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রীর মন্তব্য

আপডেটের সময়: ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

মশক নিধনের কৌশল শেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রয়োজন নেই, দেশের কোনো ডোবার পাশে দাঁড়ালেই কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হলে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে সফরের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়: গয়েশ্বর

জানা গেছে, মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের পরিকল্পনা করা হয়েছিল। সফরটির অর্থায়ন করার কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে নাহিদের ক্ষোভ, বেসরকারিকরণ বন্ধের দাবি

প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা পর্যবেক্ষণের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতিতেই এ বিষয়ে কার্যকর অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। তিনি রসিকতার ছলে বলেন, সন্ধ্যার পর কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশা নিয়ন্ত্রণে নতুন নতুন পদ্ধতি নিয়ে ভাবার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  আগস্টের শেষ সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী