ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাঝ আকাশে ডেল্টার বিমানে ভুয়া ওয়াইফাই, তদন্ত শুরু

বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করতে পারে। এ ক্ষেত্রে ‘ম্যান-ইন-দ্য-মিডল’ হামলার মাধ্যমে অপরাধীরা ব্যবহারকারীর ডিভাইস ও ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের মাঝখানে অবস্থান নিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় আসল নেটওয়ার্কের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়াইফাই নেটওয়ার্কও তৈরি করা হয়।

রেস্তোরাঁ, হোটেল, বিমানবন্দর কিংবা শপিং মলে এমন ঘটনা প্রায়ই ঘটলেও এবার মাঝ আকাশে একটি উড়োজাহাজের আসল ওয়াইফাইয়ের আদলে নকল নেটওয়ার্ক চালু করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। গত সোমবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’

ডেল্টার মুখপাত্র মরগ্যান ডুরান্ট প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে জানিয়েছেন, এ ঘটনায় উড়োজাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। উড়োজাহাজের কোনো পরিচালনব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি বিমানের নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্কেও কোনো অনুপ্রবেশ ঘটেনি।

নকল নেটওয়ার্কের বিষয়টি জানার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ৩০ মিনিট উড়োজাহাজের নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্ক বন্ধ রাখা হয়। একই সঙ্গে উড়োজাহাজ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে বার্তাও পাঠান পাইলটরা। তবে নকল নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য কী ছিল, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুনঃ  বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে সহজেই নকল বা ক্ষতিকর ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করা যায়। এর মধ্যে কিছু যন্ত্রের মাধ্যমে আশপাশের কোনো ওয়াইফাই নেটওয়ার্কের পরিচয়ও নকল করা সম্ভব। পেশাদার সাইবার নিরাপত্তা পরীক্ষকেরা প্রতিষ্ঠানের ওয়্যারলেস নেটওয়ার্কের নিরাপত্তা যাচাই করতে এ ধরনের যন্ত্র ব্যবহার করেন। সাইবার নিরাপত্তা নিয়ে আগ্রহী ব্যক্তিরাও শেখার উদ্দেশ্যে এসব প্রযুক্তি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ  মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র স্টিভ কালম জানিয়েছেন, সংস্থাটির কাছে এ ঘটনা নিয়ে কোনো প্রতিবেদন জমা পড়েনি। এ বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনও (এফবিআই) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নকল ওয়াইফাই নেটওয়ার্ক তৈরির পেছনে ওই যাত্রীর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে মাঝ আকাশে এমন ঘটনায় উড়োজাহাজে ওয়াইফাই ব্যবহারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

মাঝ আকাশে ডেল্টার বিমানে ভুয়া ওয়াইফাই, তদন্ত শুরু

আপডেটের সময়: ০৫:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করতে পারে। এ ক্ষেত্রে ‘ম্যান-ইন-দ্য-মিডল’ হামলার মাধ্যমে অপরাধীরা ব্যবহারকারীর ডিভাইস ও ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের মাঝখানে অবস্থান নিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় আসল নেটওয়ার্কের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়াইফাই নেটওয়ার্কও তৈরি করা হয়।

রেস্তোরাঁ, হোটেল, বিমানবন্দর কিংবা শপিং মলে এমন ঘটনা প্রায়ই ঘটলেও এবার মাঝ আকাশে একটি উড়োজাহাজের আসল ওয়াইফাইয়ের আদলে নকল নেটওয়ার্ক চালু করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। গত সোমবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

ডেল্টার মুখপাত্র মরগ্যান ডুরান্ট প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে জানিয়েছেন, এ ঘটনায় উড়োজাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। উড়োজাহাজের কোনো পরিচালনব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি বিমানের নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্কেও কোনো অনুপ্রবেশ ঘটেনি।

নকল নেটওয়ার্কের বিষয়টি জানার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ৩০ মিনিট উড়োজাহাজের নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্ক বন্ধ রাখা হয়। একই সঙ্গে উড়োজাহাজ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে বার্তাও পাঠান পাইলটরা। তবে নকল নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য কী ছিল, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুনঃ  ‘আমি না থাকলেও নিরাপদ সড়কের আন্দোলন থামাবেন না’