
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর এলাকায় হাজেরা দিঘীর পাশের বেলাল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হারুন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। সম্প্রতি স্থানীয় কিছু তরুণ এর প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরেই বুধবার রাতে হামলার ঘটনা ঘটে।
হামলায় একাধিক তরুণ আহত হন এবং পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরাফাত হোসেন ফাহিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, ঘটনার মূলহোতা হারুনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 
























