ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ায় অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৯ সময় দেখুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। দুই দিনের এই অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ মোট ১ হাজার ৪৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১০ ও ১১ আগস্ট মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৩০৭ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করেন অভিবাসন বিভাগের কর্মকর্তারা। এর মধ্যে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। আটক ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ  হাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। আটক ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন।

এ ছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন, মিয়ানমারের ১৮৬ জন, ভারতের ৫৫ জন এবং নেপালের ২২ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য দেশের আরও ১৪৩ জনও এই অভিযানে আটক হয়েছেন।

আরও পড়ুনঃ  সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন নীলা চৌধুরী

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, সাধারণ মানুষের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালানো হয়েছে। কিছু এলাকায় বিদেশিদের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে—এমন অভিযোগ পাওয়ার পর অভিযান জোরদার করা হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা, ভারতের অবস্থান স্পষ্ট করার তাগিদ

এদিকে মালয়েশিয়ায় যেসব বিদেশির বৈধ কাগজপত্র নেই, তাদের গ্রেপ্তার এড়াতে স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় অভিবাসন বিভাগের কাছে আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন তারা।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকায় দেশটিতে থাকা কাগজপত্রহীন বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

আপডেটের সময়: ০৭:২২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। দুই দিনের এই অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ মোট ১ হাজার ৪৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১০ ও ১১ আগস্ট মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৩০৭ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করেন অভিবাসন বিভাগের কর্মকর্তারা। এর মধ্যে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। আটক ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর থাকবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: চিফ হুইপ

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। আটক ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন।

এ ছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন, মিয়ানমারের ১৮৬ জন, ভারতের ৫৫ জন এবং নেপালের ২২ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য দেশের আরও ১৪৩ জনও এই অভিযানে আটক হয়েছেন।

আরও পড়ুনঃ  ১২ হাজার কোটি টাকা আয়ের পথে নোলানের ‘দ্য ওডিসি’