ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের তৎপরতা, ধাওয়ায় ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো সোমবার (২ নভেম্বর) সকালেও সড়কে নামার চেষ্টা করেছেন শ্রমিকেরা। তবে পুলিশের বাধা ও ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে শেষ পর্যন্ত নিজ নিজ কারখানায় ফিরে যান তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আরও পড়ুনঃ  সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকাতেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টাও সফল হয়নি। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জরিনা খাতুন জানান, শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় সোমবার সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেন। মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ চললেও রোববার তা সড়কে ছড়িয়ে পড়ে। এদিন বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের পাশাপাশি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রোববারের বিক্ষোভ চলাকালে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগও ওঠে। পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর অবস্থান নেয় এবং কয়েকজনকে আটক করে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

এদিকে গত দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর মিরপুরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের তৎপরতা, ধাওয়ায় ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

আপডেটের সময়: ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো সোমবার (২ নভেম্বর) সকালেও সড়কে নামার চেষ্টা করেছেন শ্রমিকেরা। তবে পুলিশের বাধা ও ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে শেষ পর্যন্ত নিজ নিজ কারখানায় ফিরে যান তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আরও পড়ুনঃ  শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা

একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকাতেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টাও সফল হয়নি। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জরিনা খাতুন জানান, শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় সোমবার সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেন। মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ চললেও রোববার তা সড়কে ছড়িয়ে পড়ে। এদিন বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের পাশাপাশি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রোববারের বিক্ষোভ চলাকালে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগও ওঠে। পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর অবস্থান নেয় এবং কয়েকজনকে আটক করে।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক