ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসির গুরুতর চোট নাকি ক্লান্তি, পারবেন তো বিশ্বকাপে খেলতে?

  • Arif
  • আপডেটের সময়: ০১:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৪১ সময় দেখুন

ফুটবল বিশ্বকাপের ১৭ দিন আগে ইন্টার মিয়ামির ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার জন্য। প্রথমে চোট বলা হলেও নতুন করে আশার কথাও জানিয়েছে আর্জেন্টাইন ভিত্তিক এক গণমাধ্যম।

মিয়ামির মাঠ নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ইন্টার মিয়ামি ৬-৪ গোলের জয় পেয়েছে। দ্বিতীয়ার্ধে একটি ফ্রি কিক নেয়ার সময় বাম ঊরুতে অস্বস্তি বোধ করেন মেসি। ৭৩ মিনিটে মাঠ ছাড়ার জন্য বদলি চান, তাকে বসিয়ে মাতেও সিলভেত্তিকে নামানো হয়। যদিও মাঠ ছাড়ার সময় পথে মেসির কোন অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হয়নি।

আরও পড়ুনঃ  ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

প্রথমে চোট সম্পর্কে সরাসরি কিছু জানা না গেলেও, পরে বিষয়টি নিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি লিখেছে, ‘হ্যামস্ট্রিং অঞ্চলে টান লাগার কারণে সতর্কতামূলকভাবে এ পরিবর্তনটি করা হয়েছে। ওই অঞ্চলের উপর চাপ কমানো এবং এর ফলে সম্ভাব্য পেশীর আঘাতের ঝুঁকি এড়ানোর জন্যই মেসি পরিবর্তনের অনুরোধ করেন, যা তার পঞ্চম বিশ্বকাপে উপস্থিত থাকার সম্ভাবনাকে বিপন্ন করতে পারত।’

আরও পড়ুনঃ  বড় সিনেমা তৈরি হয় ভাবনা থেকে: পঙ্কজ

‘তিনি আহত নন। এ অবস্থায় পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন। আগামী ১১ জুন শুরু হতে চলা বিশ্বকাপে নজর রেখে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ তার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ফিফা ২ জুন আনুষ্ঠানিকভাবে সব জাতীয় দলের জন্য ২৬ সদস্যের দল জানাবে।’

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে গোলাম পরওয়ারের অভিযোগ

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিয়ামি কোচ গিয়ের্মো হোয়োস গণমাধ্যমে মেসির চোটের বিষয়ে কিছু বলেনি। জানিয়েছেন, মেসি প্রচুর ক্লান্ত। যা তার অস্বস্তির আরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং পরে হ্যামস্ট্রিংয়ের টানের কারণে তিনি মাঠ ছেড়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেসির গুরুতর চোট নাকি ক্লান্তি, পারবেন তো বিশ্বকাপে খেলতে?

আপডেটের সময়: ০১:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ফুটবল বিশ্বকাপের ১৭ দিন আগে ইন্টার মিয়ামির ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার জন্য। প্রথমে চোট বলা হলেও নতুন করে আশার কথাও জানিয়েছে আর্জেন্টাইন ভিত্তিক এক গণমাধ্যম।

মিয়ামির মাঠ নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ইন্টার মিয়ামি ৬-৪ গোলের জয় পেয়েছে। দ্বিতীয়ার্ধে একটি ফ্রি কিক নেয়ার সময় বাম ঊরুতে অস্বস্তি বোধ করেন মেসি। ৭৩ মিনিটে মাঠ ছাড়ার জন্য বদলি চান, তাকে বসিয়ে মাতেও সিলভেত্তিকে নামানো হয়। যদিও মাঠ ছাড়ার সময় পথে মেসির কোন অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

প্রথমে চোট সম্পর্কে সরাসরি কিছু জানা না গেলেও, পরে বিষয়টি নিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি লিখেছে, ‘হ্যামস্ট্রিং অঞ্চলে টান লাগার কারণে সতর্কতামূলকভাবে এ পরিবর্তনটি করা হয়েছে। ওই অঞ্চলের উপর চাপ কমানো এবং এর ফলে সম্ভাব্য পেশীর আঘাতের ঝুঁকি এড়ানোর জন্যই মেসি পরিবর্তনের অনুরোধ করেন, যা তার পঞ্চম বিশ্বকাপে উপস্থিত থাকার সম্ভাবনাকে বিপন্ন করতে পারত।’

আরও পড়ুনঃ  ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য

‘তিনি আহত নন। এ অবস্থায় পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন। আগামী ১১ জুন শুরু হতে চলা বিশ্বকাপে নজর রেখে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ তার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ফিফা ২ জুন আনুষ্ঠানিকভাবে সব জাতীয় দলের জন্য ২৬ সদস্যের দল জানাবে।’

আরও পড়ুনঃ  সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার