ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?  রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ৫৬ বছরে পা দিয়েছেন। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও সচেতন এই অভিনেতা।

তবে সাইফের ফিট থাকার পেছনে কোনো কঠোর বা জটিল ডায়েট নেই। বরং পরিমিত ও ঘরোয়া খাবার এবং নিয়ন্ত্রিত জীবনযাপনকেই তিনি গুরুত্ব দেন।

দিনের শুরু ডিম-টোস্টে

এক সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে সাইফ জানান, দিনের শুরুতে তিনি সাধারণত ডিম ও টোস্ট খান। দুপুরের খাবারেও থাকে হালকা ও ঘরোয়া খাবার।

আরও পড়ুনঃ  ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি

দুপুরের মেনুতে সাধারণত সবজি, ভেন্ডি, ডাল, গাজর-মটর এবং রুটি থাকে। মাঝে মাঝে মাছ-ভাতও খান তিনি।

সাইফের মতে, সুস্থ ও ফিট থাকতে দামি খাবার কিংবা কঠোর ডায়েটের প্রয়োজন নেই। নিয়ম মেনে সাধারণ খাবার খাওয়াই যথেষ্ট।

শুটিংয়ে বাড়ির খাবারই পছন্দ

শুটিংয়ের সময় নিজের খাবারের ব্যাপারে আরও সতর্ক থাকেন সাইফ। কারণ শুটিং সেটে সবসময় স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় না। তাই সুযোগ থাকলে বাড়ি থেকে খাবার সঙ্গে নিয়ে যাওয়াই তাঁর পছন্দ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ মনোনয়ন জমা

বিশেষ করে বিদেশে শুটিং বা ভ্রমণের সময় স্থানীয় খাবার সবসময় তাঁর খাদ্যাভ্যাসের সঙ্গে মানানসই হয় না বলে জানান তিনি।

সন্ধ্যায় কখনো কাবাব, তবে পরিমিত

খাবারের প্রতি একেবারে অনাগ্রহী নন সাইফ। সন্ধ্যায় মাঝে মাঝে কাবাব খেলেও অতিরিক্ত ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার নিয়মিত খান না। বেশিরভাগ সময় পরিমিত ও ডায়েট উপযোগী খাবারেই থাকেন।

নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে সাইফের বক্তব্য, খাবার তাঁর জীবনের প্রধান আকর্ষণ নয়। ফিট থাকার প্রয়োজন থেকেই তিনি সাধারণ ও নিয়ন্ত্রিত খাবার বেছে নেন।

আরও পড়ুনঃ  সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

কারিনার সঙ্গেও সাধারণ খাবার

সাইফ জানান, পতৌদিতেও তিনি ও তাঁর স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান খুব সাধারণ খাবার খেয়ে থাকেন। অর্থাৎ তার ফিটনেস রুটিনের মূলমন্ত্র হলো—সাধারণ খাবার, পরিমিত খাওয়া এবং নিয়ম মেনে চলা।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এই অভ্যাস ধরে রেখেছেন ৫৬ বছর বয়সী এই তারকা।

কাজের দিক থেকে সাইফ আলী খানকে সামনে অক্ষয় কুমারের সঙ্গে ‘হাইওয়ান’ সিনেমায় দেখা যাওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য

আপডেটের সময়: ০৫:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ৫৬ বছরে পা দিয়েছেন। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও সচেতন এই অভিনেতা।

তবে সাইফের ফিট থাকার পেছনে কোনো কঠোর বা জটিল ডায়েট নেই। বরং পরিমিত ও ঘরোয়া খাবার এবং নিয়ন্ত্রিত জীবনযাপনকেই তিনি গুরুত্ব দেন।

দিনের শুরু ডিম-টোস্টে

এক সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে সাইফ জানান, দিনের শুরুতে তিনি সাধারণত ডিম ও টোস্ট খান। দুপুরের খাবারেও থাকে হালকা ও ঘরোয়া খাবার।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ

দুপুরের মেনুতে সাধারণত সবজি, ভেন্ডি, ডাল, গাজর-মটর এবং রুটি থাকে। মাঝে মাঝে মাছ-ভাতও খান তিনি।

সাইফের মতে, সুস্থ ও ফিট থাকতে দামি খাবার কিংবা কঠোর ডায়েটের প্রয়োজন নেই। নিয়ম মেনে সাধারণ খাবার খাওয়াই যথেষ্ট।

শুটিংয়ে বাড়ির খাবারই পছন্দ

শুটিংয়ের সময় নিজের খাবারের ব্যাপারে আরও সতর্ক থাকেন সাইফ। কারণ শুটিং সেটে সবসময় স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় না। তাই সুযোগ থাকলে বাড়ি থেকে খাবার সঙ্গে নিয়ে যাওয়াই তাঁর পছন্দ।

আরও পড়ুনঃ  সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বিশেষ করে বিদেশে শুটিং বা ভ্রমণের সময় স্থানীয় খাবার সবসময় তাঁর খাদ্যাভ্যাসের সঙ্গে মানানসই হয় না বলে জানান তিনি।

সন্ধ্যায় কখনো কাবাব, তবে পরিমিত

খাবারের প্রতি একেবারে অনাগ্রহী নন সাইফ। সন্ধ্যায় মাঝে মাঝে কাবাব খেলেও অতিরিক্ত ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার নিয়মিত খান না। বেশিরভাগ সময় পরিমিত ও ডায়েট উপযোগী খাবারেই থাকেন।

নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে সাইফের বক্তব্য, খাবার তাঁর জীবনের প্রধান আকর্ষণ নয়। ফিট থাকার প্রয়োজন থেকেই তিনি সাধারণ ও নিয়ন্ত্রিত খাবার বেছে নেন।

আরও পড়ুনঃ  কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য