ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে গোলাম পরওয়ারের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জনগণের দুর্ভোগ ও নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে দলের প্রস্তাব তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সংকট মোকাবিলায় সরকারকে দীর্ঘমেয়াদি সময়ের কথা না বলে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার দাবি, হাজার হাজার কোটি টাকার বাজেটের মধ্যে জরুরি খাতে বরাদ্দ অর্থ ব্যবহার করে দ্রুত পরিস্থিতির উন্নতি সম্ভব।

আরও পড়ুনঃ  নির্মাণের আড়াই বছর পর যাত্রা শুরু রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের

বিদ্যুৎ খাতে অবৈধ সংযোগ, ভূতুড়ে বিল এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে অপচয় বন্ধের দাবি জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধ করে সরকারি অর্থ সাশ্রয়ের আহ্বান জানান জামায়াতের এই নেতা।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

তিনি বলেন, বিদ্যুৎ সংকটের প্রভাব শুধু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেই নয়, শিল্প ও ব্যবসা-বাণিজ্যেও পড়ছে। কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং উদ্যোক্তাদের সময়মতো পণ্য তৈরি ও রপ্তানি করতে না পারায় দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গোলাম পরওয়ার আরও বলেন, সংকট সমাধানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে সময়সীমা নিয়ে ভিন্নতা রয়েছে। কেউ দুই বছর, আবার কেউ ১০ বছরের কথা বলছেন। সরকারের উচিত দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ফুটপাতজুড়ে দুই শতাধিক দোকান, বাড়ছে যানজট ও জনভোগান্তি

জামায়াতের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে একটি সমন্বিত প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার চাইলে প্রস্তাবগুলো বাস্তবায়ন করে জনগণের দুর্ভোগ কমাতে পারে।

তিনি বলেন, “আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশও ক্ষতিগ্রস্ত হয়।”

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে গোলাম পরওয়ারের অভিযোগ

আপডেটের সময়: ১০:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬