ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মৈত্রী-বন্ধন-মিতালী ট্রেন চালু নিয়ে মঙ্গলবার বৈঠক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস—পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেন তিনটির চলাচল ফের শুরুর সম্ভাবনা রয়েছে। তবে শুধু রেলওয়ে কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামতও প্রয়োজন হবে। বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা

রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেনের প্রস্তাব

বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। একই সঙ্গে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও জানাবে রেলওয়ে।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

ঢাকায় হচ্ছে দুই দিনের বৈঠক

এবারের আইজিআরএম বৈঠক ঢাকার রেলভবনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতে পালাক্রমে প্রতিবছর এই বৈঠক আয়োজন করা হয়। সর্বশেষ বৈঠকটি ২০২৫ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

আন্দোলনের সময় বন্ধ হয় ট্রেন চলাচল

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই বছরের ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেস এবং ১৯ জুলাই থেকে বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। এরপর থেকে ট্রেনগুলো আর চালু হয়নি।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন তিনটি পুনরায় চালুর বিষয়ে মঙ্গলবারের বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মৈত্রী-বন্ধন-মিতালী ট্রেন চালু নিয়ে মঙ্গলবার বৈঠক

আপডেটের সময়: ০৭:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস—পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেন তিনটির চলাচল ফের শুরুর সম্ভাবনা রয়েছে। তবে শুধু রেলওয়ে কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামতও প্রয়োজন হবে। বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।

আরও পড়ুনঃ  ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার