ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন ন্যাটোর সামরিক প্রস্তুতি নিয়ে অভিযোগ উত্তর কোরিয়ার পটিয়ায় কলা চুরির সন্দেহে বাকবিতণ্ডা, পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১ রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোজতবাকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে জাতিসংঘে ইরানের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকির ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকিকে ‘পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অংশ’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

চিঠিতে ইরাভানি অভিযোগ করেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সর্বশেষ হুমকি ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসের একটি সুচিন্তিত ও পরিকল্পিত নীতির অংশ।

আরও পড়ুনঃ  ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

তিনি আরও দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ড ইসরায়েলের ‘অবৈধ আগ্রাসনের’ অংশ ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থন ছিল।

ইরানের রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সনদ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল দায়মুক্তির সংস্কৃতি গড়ে তুলেছে। এতে দেশটি আরও বেপরোয়া হয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক করে তুলছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও চিঠিতে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন

মোজতবাকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে জাতিসংঘে ইরানের অভিযোগ

আপডেটের সময়: ০১:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকির ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকিকে ‘পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অংশ’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

চিঠিতে ইরাভানি অভিযোগ করেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সর্বশেষ হুমকি ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসের একটি সুচিন্তিত ও পরিকল্পিত নীতির অংশ।

আরও পড়ুনঃ  দেশের ৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত