ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাত-এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

এ ছাড়া গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। তবে মোবাইল জার্নালিস্টদের জন্য পৃথক লাইসেন্সিং ব্যবস্থা চালুর বিষয়ে বর্তমানে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবর্তিত বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বিষয়টি পর্যালোচনা করা হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৮:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাত-এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক

এ ছাড়া গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা