ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ম-বর্ণ নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগর-আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: কোন বিভাগে ফরম পূরণে কত টাকা লাগবে ১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভাবে ম্লান দুর্গাপূজার আনন্দ, নতুন পোশাক কিনতে পারেনি উলিপুরের ২০০ রবিদাস পরিবার ‘সরকার বা ব্যক্তির নয়, জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন’: অধ্যাপক নাহরিন সাদা নাকি হলুদ ঘি—পুষ্টিগুণ ও উপকারিতায় কোনটি এগিয়ে? কমল স্বর্ণের দাম, সনাতন পদ্ধতিতে ১ ভরি মিলছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ডিসিকে ‘চুড়ি পরে বসে থাকার’ কটূক্তি জামায়াত নেতার ‘ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ’, মন্তব্য রিজভীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁস: হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৩২ সময় দেখুন

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুলসংখ্যক প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তারদের মধ্যে পরিবেশ অধিদফতর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মরত ব্যক্তিরাও রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

আরও পড়ুনঃ  গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

### প্রশ্ন দিতে হোয়াটসঅ্যাপ, ফি ৮ থেকে ১০ লাখ টাকা

এসআরবির তথ্য অনুযায়ী, চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করত। নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের কথা বলে প্রার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

### গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ, একই দপ্তরের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদ, পরিবেশ অধিদফতরের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল, বেসরকারি চাকরিজীবী এস এম ইমদাদুল ইসলাম এমদাদ, মফিজুর ওরফে রাফি এবং হাসিনুর রহমান সুজন।

আরও পড়ুনঃ  তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

### পরীক্ষার আগে প্রশ্ন পৌঁছানোর অভিযোগ

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ অক্টোবর পরীক্ষা শুরুর আগে ভোরে এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদের কাছে প্রশ্নপত্র পৌঁছায়। পরে তিনি অন্যদের কাছে তা হস্তান্তর করেন বলে অভিযোগ করেছে এসআরবি।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্থাটির দাবি, চক্রটি চার থেকে পাঁচ বছর ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত এবং মূলত এ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে কাজ করত।

### প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষার্থীদের বিক্ষোভ

এর আগে গত শনিবার যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। ওই দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ম-বর্ণ নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁস: হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি

আপডেটের সময়: ০৭:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুলসংখ্যক প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তারদের মধ্যে পরিবেশ অধিদফতর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মরত ব্যক্তিরাও রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসার বিরোধে মুন্সীগঞ্জে ঘর থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

### প্রশ্ন দিতে হোয়াটসঅ্যাপ, ফি ৮ থেকে ১০ লাখ টাকা

এসআরবির তথ্য অনুযায়ী, চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করত। নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের কথা বলে প্রার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

### গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ, একই দপ্তরের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদ, পরিবেশ অধিদফতরের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল, বেসরকারি চাকরিজীবী এস এম ইমদাদুল ইসলাম এমদাদ, মফিজুর ওরফে রাফি এবং হাসিনুর রহমান সুজন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালীতে হামলা বাড়লেও শিগগিরই ইরান যুদ্ধ শেষের দাবি ট্রাম্পের!+

### পরীক্ষার আগে প্রশ্ন পৌঁছানোর অভিযোগ

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ অক্টোবর পরীক্ষা শুরুর আগে ভোরে এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদের কাছে প্রশ্নপত্র পৌঁছায়। পরে তিনি অন্যদের কাছে তা হস্তান্তর করেন বলে অভিযোগ করেছে এসআরবি।

আরও পড়ুনঃ  হাসিনার দুপুরের খাবারে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ