ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রা বি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৬৫ সময় দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ও রাজশাহীগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। এছাড়া হরিয়ানার কাছে ঈশ্বরদী কমিউটার ট্রেনও আটকা পড়ে।

আরও পড়ুনঃ  আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার

জানা গেছে, রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দিন পদ্মা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিলেন। পথে সিরাজগঞ্জ এলাকায় ট্রেনের টিটি সুমন সরকারি রসিদ ছাড়া অর্থ নিয়ে কিছু যাত্রীকে টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। ফোরকান বিষয়টির প্রতিবাদ করলে তাকে কয়েকজন মিলে মারধর করেন।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

ফোরকানের দাবি, ট্রেনের দুই বগির মাঝখানে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয় এবং হত্যার চেষ্টাও করা হয়। পরে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবির প্রক্টর মাহাবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দিন বলেন, “আমি বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হয়। আমি আক্রমণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছি।”

তিনি আরও জানান, ঘটনার বিচার নিশ্চিত করতে তারা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার, রাষ্ট্রীয় জরিমানা এবং ভুক্তভোগীর জন্য ক্ষতিপূরণ প্রদান। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

রা বি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

আপডেটের সময়: ১০:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ও রাজশাহীগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। এছাড়া হরিয়ানার কাছে ঈশ্বরদী কমিউটার ট্রেনও আটকা পড়ে।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

জানা গেছে, রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দিন পদ্মা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিলেন। পথে সিরাজগঞ্জ এলাকায় ট্রেনের টিটি সুমন সরকারি রসিদ ছাড়া অর্থ নিয়ে কিছু যাত্রীকে টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। ফোরকান বিষয়টির প্রতিবাদ করলে তাকে কয়েকজন মিলে মারধর করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

ফোরকানের দাবি, ট্রেনের দুই বগির মাঝখানে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয় এবং হত্যার চেষ্টাও করা হয়। পরে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবির প্রক্টর মাহাবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত