ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার; অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট এবং জমি নিয়ে বিরোধের জেরে মো. মুরাদ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে দুটি দেশীয় এলজি, একটি রিভলবার, সাত রাউন্ড কার্তুজ ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন সাব্বির। এ নিয়ে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর আগে বিগত সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের সংগ্রহে ছিল। ওই ছবিগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচার চালিয়ে আসছিলেন মানিক।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রাউজানের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পথেরহাটের ১ নম্বর গলির মৌসুমী স্টোরের ভেতরে ফেসবুক পোস্টের বিষয় নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মানিক পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

পরে ক্ষুব্ধ সাব্বির মানিকের বড় ভাই ও দোকানের মালিক ব্যবসায়ী মো. মুরাদকে মার্কেটের বাইরে থেকে ধাওয়া করেন। প্রাণভয়ে মুরাদ দৌড়ে আমির মার্কেটে নিজের দোকানে আশ্রয় নেন। কিন্তু পিছু ধাওয়া করে সাব্বিরও দোকানের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ‘ভিডিও কেন ডিলিট করিসনি’ বলে মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি।

পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় মুরাদকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠান। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত সাব্বির।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পরও আহত মুরাদের কাছে নিজের প্রকাশিত ভিডিওগুলো মুছে ফেলার দাবি করছেন সাব্বির। তাকে বলতে শোনা যায়, ‘আমার যেসব ভিডিও পাবলিশড করেছিস, সবগুলো ভিডিও ডিলিট করবি।’

জবাবে রক্তাক্ত মুরাদ বলেন, ‘খোদার কসম, সব ডিলিট করে দিব। আমার মরা মা-বাবার কসম, ডিলিট করে দিব।’

ভিডিওতে সাব্বিরকে মুরাদের ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলতেও শোনা যায়। জবাবে মুরাদ তিন মাসের মধ্যে তার ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক

একপর্যায়ে সাব্বির জানতে চান, তার ভিডিও কে প্রকাশ করেছে। উত্তরে মুরাদ ‘মানিক্কে মানিক্কে’ বলে উল্লেখ করেন। তবে সাব্বির তাকেই সব ভিডিও প্রকাশের জন্য দায়ী করেন। ভিডিও মুছে ফেলার পাশাপাশি তার ভাইকে দিয়ে ক্ষমা চাওয়ানোর দাবিও জানান তিনি।

এ সময় মুরাদ সবার সামনে ভাইকে দিয়ে ক্ষমা চাওয়ানোর আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। দোকানের সামনে অন্যদের এগিয়ে আসতে দেখে সাব্বিরকে ‘কেউ সামনে আসবি না’ বলে হুমকি দিতেও শোনা যায়।

প্রকাশ্যে দোকানের ভেতরে এমন হামলার ঘটনায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। কেনাকাটা করতে আসা নারীসহ ক্রেতারা ছোটাছুটি করেন। এতে পথেরহাটের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। রাউজান থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গত ১৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হাসানকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি, একটি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকায় তার বসতবাড়ির রান্নাঘরের সানসেটের ওপর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা আরও একটি দেশীয় এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা এবং দুটি টিপ চাকু উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করেন, উদ্ধার করা টিপ চাকুগুলোর একটি দিয়েই ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে দুটি দেশীয় এলজি, একটি দেশীয় রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা এবং দুটি টিপ চাকু।

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার আসামিকে সোমবার দুপুর ১২টায় আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে পথেরহাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। তাদের থানায় আসতে বলা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার; অস্ত্র-গুলি উদ্ধার

আপডেটের সময়: ০৫:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট এবং জমি নিয়ে বিরোধের জেরে মো. মুরাদ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে দুটি দেশীয় এলজি, একটি রিভলবার, সাত রাউন্ড কার্তুজ ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন সাব্বির। এ নিয়ে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর আগে বিগত সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের সংগ্রহে ছিল। ওই ছবিগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচার চালিয়ে আসছিলেন মানিক।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রাউজানের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পথেরহাটের ১ নম্বর গলির মৌসুমী স্টোরের ভেতরে ফেসবুক পোস্টের বিষয় নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মানিক পালিয়ে যান।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির