ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত আনিসুল হক ও স্বার্থসংশ্লিষ্টদের ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাঙামাটিতে নিজ বাড়ি থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলায় নিজ বাড়ি থেকে আয়েশা বেগম (৪৮) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (২১ জুন) রবিবার রাতে সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ওই এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার সময় আয়েশা বেগম ঘরে একা ছিলেন। তার স্বামী ও ছেলে গাছ কাটতে বাইরে গিয়েছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে তারা ঘরের দরজা খোলা ও বাতি বন্ধ অবস্থায় দেখতে পান। পরে আলো জ্বালিয়ে ভেতরে ঢুকতেই তারা আয়েশা বেগমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের ভেতরে রক্তমাখা ইট ও হাতুড়ি পাওয়া যায় এবং ঘরটি তছনছ অবস্থায় ছিল। আলমারিও ভাঙা ছিল এবং সেখানে রাখা প্রায় ৩ লাখ টাকা খুঁজে পাওয়া যায়নি বলে পরিবার দাবি করেছে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে মাথা ও কপালে ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

রাঙামাটিতে নিজ বাড়ি থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৪:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

রাঙামাটির বরকল উপজেলায় নিজ বাড়ি থেকে আয়েশা বেগম (৪৮) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (২১ জুন) রবিবার রাতে সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ওই এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের পথে ৬৫০ বস্তা সিমেন্ট, আটক ৫

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার সময় আয়েশা বেগম ঘরে একা ছিলেন। তার স্বামী ও ছেলে গাছ কাটতে বাইরে গিয়েছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে তারা ঘরের দরজা খোলা ও বাতি বন্ধ অবস্থায় দেখতে পান। পরে আলো জ্বালিয়ে ভেতরে ঢুকতেই তারা আয়েশা বেগমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের ভেতরে রক্তমাখা ইট ও হাতুড়ি পাওয়া যায় এবং ঘরটি তছনছ অবস্থায় ছিল। আলমারিও ভাঙা ছিল এবং সেখানে রাখা প্রায় ৩ লাখ টাকা খুঁজে পাওয়া যায়নি বলে পরিবার দাবি করেছে।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে মাথা ও কপালে ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।