ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ সময় দেখুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার সুবেদার পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭।

আরও পড়ুনঃ  নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

চাচার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পরে র‍্যাবের একটি দল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকেই মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

নারী ও শিশু নির্যাতন আইনে মামলা

র‍্যাবের তথ্য অনুযায়ী, মাসুদ রানার বিরুদ্ধে গত ২৭ নভেম্বর ২০২৫ রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা নম্বর-১১ দায়ের করা হয়। মামলায় সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারের পর মাসুদ রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার সুবেদার পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

চাচার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পরে র‍্যাবের একটি দল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকেই মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

নারী ও শিশু নির্যাতন আইনে মামলা

র‍্যাবের তথ্য অনুযায়ী, মাসুদ রানার বিরুদ্ধে গত ২৭ নভেম্বর ২০২৫ রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা নম্বর-১১ দায়ের করা হয়। মামলায় সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারের পর মাসুদ রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।