ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ চুয়া সেলিম গ্রেপ্তার মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যে প্রত্যাশার কথা বললেন বিরোধীদলীয় নেতা খরার চাপে পানামা খালে কমছে জাহাজ চলাচল, বাড়তে পারে পরিবহন ব্যয় রাজনীতির ময়দান পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায় জুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল আশপাশের এলাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৯ সময় দেখুন

গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দুই রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই জেলার যাত্রীরা।

বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

যে ঘটনায় বিরোধের সূত্রপাত

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে স্থানীয় পরিবহন শ্রমিকরা বাধা দেন।

আরও পড়ুনঃ  হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

এ ঘটনার জেরে ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন রাজবাড়ীর লোকাল বাস টার্মিনালে লোকজন আটকে দেন এবং কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এরপর দুপুর ১২টার পর থেকে রাজবাড়ী ও ফরিদপুরের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

‘নির্ধারিত ট্রিপের চেয়ে বেশি বাস চলছে’

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি ট্রিপ পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সার্ককে ফের সক্রিয় করতে বাংলাদেশের নতুন উদ্যোগ

তিনি বলেন, মঙ্গলবার গোল্ডেন লাইনের একটি বাস চলাচলে বাধা দেওয়ার পর ফরিদপুরেও রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেওয়া হয়। এরপর থেকেই রাজবাড়ী থেকে কোনো বাস ফরিদপুরে যেতে পারছে না, আবার ফরিদপুর থেকেও কোনো বাস রাজবাড়ীতে আসছে না।

অতিরিক্ত ভাড়ায় ছোট যানবাহনে যাত্রা

দুই রুটে বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিয়মিত যাতায়াতকারী ও দূরপাল্লার যাত্রীরা।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় সিইসির সহায়ক কর্মকর্তা ২০ জন

বাস না পেয়ে যাত্রীরা মাহেন্দ্র, অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এতে একদিকে তাদের যাতায়াতের খরচ বেড়েছে, অন্যদিকে স্বাভাবিকের তুলনায় বেশি সময়ও লাগছে।

যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিক ও শ্রমিকদের বিরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত দুই পক্ষের বিরোধের সমাধান করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা

রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেটের সময়: ০৮:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দুই রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই জেলার যাত্রীরা।

বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

যে ঘটনায় বিরোধের সূত্রপাত

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে স্থানীয় পরিবহন শ্রমিকরা বাধা দেন।

আরও পড়ুনঃ  দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের

এ ঘটনার জেরে ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন রাজবাড়ীর লোকাল বাস টার্মিনালে লোকজন আটকে দেন এবং কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এরপর দুপুর ১২টার পর থেকে রাজবাড়ী ও ফরিদপুরের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

‘নির্ধারিত ট্রিপের চেয়ে বেশি বাস চলছে’

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি ট্রিপ পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  তামিলনাড়ুতে কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ

তিনি বলেন, মঙ্গলবার গোল্ডেন লাইনের একটি বাস চলাচলে বাধা দেওয়ার পর ফরিদপুরেও রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেওয়া হয়। এরপর থেকেই রাজবাড়ী থেকে কোনো বাস ফরিদপুরে যেতে পারছে না, আবার ফরিদপুর থেকেও কোনো বাস রাজবাড়ীতে আসছে না।

অতিরিক্ত ভাড়ায় ছোট যানবাহনে যাত্রা

দুই রুটে বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিয়মিত যাতায়াতকারী ও দূরপাল্লার যাত্রীরা।

আরও পড়ুনঃ  স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি