দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার মধ্যেই ময়মনসিংহ বিভাগে নতুন করে শক্তিশালী ঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলে সৃষ্ট ঝড়টি সময়ের সঙ্গে আরও শক্তিশালী হতে পারে এবং ধীরে ধীরে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে বরিশাল উপকূলেও আরেকটি ঝড় সক্রিয় রয়েছে।
সম্ভাব্য ঝড়ের সময় ও এলাকা:
- ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর
⏰ সময়: রাত ১১টা – সকাল ৮টা - ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা
⏰ সময়: রাত ১২টা – সকাল ৮টা - সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার
⏰ সময়: রাত ১২টার পর – সকাল ৮টা - চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা
⏰ সময়: রাত ৩টা – সকাল ১০টা - রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম
⏰ সময়: রাত ১২টা – সকাল ৮টা - রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ
⏰ সময়: রাত ৩টা – সকাল ৮টা
সতর্কতা
গবেষকের মতে, এসব এলাকায় তীব্র বজ্রপাতসহ একাধিক দফা ঝড় আঘাত হানতে পারে। ঝড়ের তীব্রতা সময়ের সঙ্গে বাড়ার আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
করণীয়:
- অপ্রয়োজনে বাইরে না যাওয়া
- বজ্রপাতের সময় খোলা মাঠ ও গাছের নিচে অবস্থান না করা
- নৌযান ও কৃষিকাজে সতর্কতা অবলম্বন
- বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদে রাখা
আবহাওয়ার এই পরিস্থিতি দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন ও কৃষিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 
















