ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।

সফরকে নির্বিঘ্ন করতে এসএসএফ, পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তাবলয়।

গার্ড অব অনার ও মাজার জিয়ারত

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এরপর সার্কিট হাউজে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাবেন। পরে মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে অংশ নেবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন।

দিনের কর্মসূচি শেষে রাত ৮টার একটি ফ্লাইটে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর

মোতায়েন ১২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে এক হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করছে সিআরটি, বোমা ডিসপোজাল ইউনিট ও স্ট্রাইকিং টিম।

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বসানো হয়েছে ১০৮টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ড্রোন ও বডি-ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বিমানবন্দর সড়কসহ নগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি এড়ানোর নির্দেশ

রাষ্ট্রপতির নিরাপত্তায় কড়াকড়ি থাকলেও সাধারণ মানুষের চলাচলে যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির প্রথম সিলেট সফর ঘিরে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।

সফরকে নির্বিঘ্ন করতে এসএসএফ, পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তাবলয়।

গার্ড অব অনার ও মাজার জিয়ারত

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এরপর সার্কিট হাউজে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি

সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাবেন। পরে মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে অংশ নেবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন।

দিনের কর্মসূচি শেষে রাত ৮টার একটি ফ্লাইটে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

মোতায়েন ১২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে এক হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করছে সিআরটি, বোমা ডিসপোজাল ইউনিট ও স্ট্রাইকিং টিম।

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বসানো হয়েছে ১০৮টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ড্রোন ও বডি-ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বিমানবন্দর সড়কসহ নগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি