ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লংমার্চ শেষে সংসদে সরকারের পক্ষেই কথা বলবেন জামায়াত আমির: আব্দুল কাদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

জামায়াতে ইসলামীর লংমার্চ নিয়ে সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তাঁর দাবি, লংমার্চ থেকে ফিরে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষেই কথা বলবেন। একই সঙ্গে লংমার্চের কারণে জনদুর্ভোগ ও প্রাণহানির ঘটনাও তুলে ধরেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আব্দুল কাদের।

আরও পড়ুনঃ  সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর

পোস্টে তিনি লেখেন, জামায়াতের লংমার্চে বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। দলটির অনেক নেতাকর্মীও গুরুতর আহত হয়েছেন। যান চলাচল বন্ধ রেখে লংমার্চ আয়োজনের কারণে সাধারণ মানুষের ভোগান্তির চিত্রও গণমাধ্যমে দেখা গেছে।

আব্দুল কাদের আরও লেখেন, অনেককে কৌশল হিসেবে পদযাত্রার সময় বারবার পাঞ্জাবি পরিবর্তন করতে এবং হেলমেট ব্যবহার করতে দেখা গেছে। এত আয়োজন, ভোগান্তি ও প্রাণহানির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য, লংমার্চ শেষে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষেই সাফাই গাইবেন।

আরও পড়ুনঃ  নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফের

পোস্টে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিংবা আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত চাইলে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তাঁদের সক্রিয় রাখতে দলীয় ব্যানারে ভিন্ন নামে কর্মসূচি আয়োজন করতে পারে। এতে লংমার্চের মতো বড় রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব ক্ষুণ্ন হতো না, সাধারণ মানুষের ভোগান্তি ও প্রাণহানির ঝুঁকিও এড়ানো যেত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

তবে সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে দলটি কিছুটা বিপাকে পড়তে পারে উল্লেখ করে আব্দুল কাদের বলেন, ছুটির দিনে ঢাকায় একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজনের মাধ্যমে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

পোস্টের শেষাংশে জামায়াতের আমিরকে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

লংমার্চ শেষে সংসদে সরকারের পক্ষেই কথা বলবেন জামায়াত আমির: আব্দুল কাদের

আপডেটের সময়: ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

জামায়াতে ইসলামীর লংমার্চ নিয়ে সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তাঁর দাবি, লংমার্চ থেকে ফিরে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষেই কথা বলবেন। একই সঙ্গে লংমার্চের কারণে জনদুর্ভোগ ও প্রাণহানির ঘটনাও তুলে ধরেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আব্দুল কাদের।

আরও পড়ুনঃ  পারিবারিক শিক্ষাই পারে সমাজের বিদ্যমান সমস্যা দূর করতে: ইশরাক হোসেন

পোস্টে তিনি লেখেন, জামায়াতের লংমার্চে বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। দলটির অনেক নেতাকর্মীও গুরুতর আহত হয়েছেন। যান চলাচল বন্ধ রেখে লংমার্চ আয়োজনের কারণে সাধারণ মানুষের ভোগান্তির চিত্রও গণমাধ্যমে দেখা গেছে।

আব্দুল কাদের আরও লেখেন, অনেককে কৌশল হিসেবে পদযাত্রার সময় বারবার পাঞ্জাবি পরিবর্তন করতে এবং হেলমেট ব্যবহার করতে দেখা গেছে। এত আয়োজন, ভোগান্তি ও প্রাণহানির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য, লংমার্চ শেষে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষেই সাফাই গাইবেন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

পোস্টে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিংবা আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত চাইলে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তাঁদের সক্রিয় রাখতে দলীয় ব্যানারে ভিন্ন নামে কর্মসূচি আয়োজন করতে পারে। এতে লংমার্চের মতো বড় রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব ক্ষুণ্ন হতো না, সাধারণ মানুষের ভোগান্তি ও প্রাণহানির ঝুঁকিও এড়ানো যেত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু