ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লিটনের জায়গায় এলপিএলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশি আরেক উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে গল গ্যালান্টস।

আরও পড়ুনঃ  অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুর ভাষা বিকাশে কী প্রভাব পড়ে?

জানা গেছে, সবকিছু অনুকূলে থাকলে খুব শিগগিরই সোহানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে পুরো এলপিএল মৌসুমে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন লিটন দাস। এ কারণে তিনি জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও ছিলেন না।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

এমনকি জাতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলে এলপিএলে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল

পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করার পাশাপাশি এলপিএল থেকেও ছিটকে যান লিটন দাস। এখন তার পরিবর্তে গল গ্যালান্টসের হয়ে মাঠে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

লিটনের জায়গায় এলপিএলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান

আপডেটের সময়: ০৭:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশি আরেক উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে গল গ্যালান্টস।

আরও পড়ুনঃ  ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ, সামরিক পদক্ষেপে উদ্বেগ

জানা গেছে, সবকিছু অনুকূলে থাকলে খুব শিগগিরই সোহানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে পুরো এলপিএল মৌসুমে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন লিটন দাস। এ কারণে তিনি জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও ছিলেন না।

আরও পড়ুনঃ  বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির