ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

লিভার সুস্থ রাখার জন্য আলাদা কোনো ‘ডিটক্স ড্রিংক’ বা বিশেষ ক্লিনজিংয়ের প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাবার ও জীবনযাপনের অভ্যাসই লিভারের স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাবার নিয়মিত খেলে ফ্যাটি লিভার, বিপাকীয় সমস্যা ও প্রদাহের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

সকালে নাশতায় যা রাখবেন

লিভারের যত্নে নিয়মিত ও পুষ্টিকর নাশতা গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষণভিত্তিক কিছু গবেষণায় নিয়মিত নাশতা খাওয়ার সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।

সকালের নাশতায় দইয়ের সঙ্গে চিয়া সিড, আখরোট ও ব্লুবেরি রাখা যেতে পারে। এসব খাবার থেকে প্রোটিন, ফাইবার, প্রোবায়োটিক, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

দুপুরের খাবারে মাছ ও সবজি

দুপুরের খাবারে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি রাখার পরামর্শ দেওয়া হয়। এ ক্ষেত্রে মাছের সঙ্গে সাদা বিন, টমেটো, অ্যাভোকাডো ও অল্প পরিমাণ অলিভ অয়েল খেতে পারেন।

এ ধরনের খাবার থেকে ওমেগা-৩, উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায়, যা সামগ্রিকভাবে লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

রাতের খাবারে রাখুন প্রোটিন ও সবজি

রাতের খাবারেও ভারসাম্য বজায় রাখা জরুরি। স্যামন মাছের সঙ্গে মিষ্টি আলু ও ব্রোকলি রাখা যেতে পারে। এতে প্রোটিন, ওমেগা-৩ এবং ফাইবারের পাশাপাশি ক্রুসিফেরাস বা কপি জাতীয় সবজি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ জিতেও ইয়ামালের আক্ষেপ, ‘আরও ভালো করতে পারতাম’

ব্রোকলির মতো সবজি লিভারের স্বাভাবিক বিপাকীয় ও ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করতে পারে।

কোন পানীয় বেছে নেবেন?

লিভার ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলসমৃদ্ধ কিছু পানীয় খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক কফি, গ্রিন টি, ম্যাচা ও বেরির স্মুদি।

তবে পানীয়ের সঙ্গে অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো।

মিষ্টি কি পুরোপুরি বাদ দিতে হবে?

লিভার সুস্থ রাখতে মিষ্টি একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে অতিরিক্ত প্রক্রিয়াজাত মিষ্টি খাবার ও চিনিযুক্ত পানীয় নিয়মিত খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত।

মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে আপেলের সঙ্গে বাদামের মাখন, অল্প ডার্ক চকলেট, মধু ও দারুচিনির মতো তুলনামূলক পুষ্টিকর বিকল্প বেছে নেওয়া যেতে পারে। এতে ফাইবার, পলিফেনল ও স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সংসদে বক্তব্যে বাধার অভিযোগ, ‘অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে’ বললেন রুমিন

‘ডিটক্স’ নয়, দরকার নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস

লিভার পরিষ্কার করার জন্য কোনো ‘ম্যাজিক ডিটক্স’ পানীয়ের প্রয়োজন নেই। লিভারের নিজস্ব ডিটক্সিফিকেশন ব্যবস্থা রয়েছে। তাই হঠাৎ কোনো ডিটক্স ডায়েট শুরু করার বদলে প্রতিদিনের খাবারে পুষ্টিকর উপাদান রাখা, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমানো এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করাই বেশি গুরুত্বপূর্ণ।

অর্থাৎ, লিভার সুস্থ রাখার সবচেয়ে কার্যকর পথ হলো কোনো দ্রুত সমাধান খোঁজা নয়; বরং নিয়মিত সুষম খাবার ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা

আপডেটের সময়: ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

লিভার সুস্থ রাখার জন্য আলাদা কোনো ‘ডিটক্স ড্রিংক’ বা বিশেষ ক্লিনজিংয়ের প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাবার ও জীবনযাপনের অভ্যাসই লিভারের স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাবার নিয়মিত খেলে ফ্যাটি লিভার, বিপাকীয় সমস্যা ও প্রদাহের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

সকালে নাশতায় যা রাখবেন

লিভারের যত্নে নিয়মিত ও পুষ্টিকর নাশতা গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষণভিত্তিক কিছু গবেষণায় নিয়মিত নাশতা খাওয়ার সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।

সকালের নাশতায় দইয়ের সঙ্গে চিয়া সিড, আখরোট ও ব্লুবেরি রাখা যেতে পারে। এসব খাবার থেকে প্রোটিন, ফাইবার, প্রোবায়োটিক, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ জিতেও ইয়ামালের আক্ষেপ, ‘আরও ভালো করতে পারতাম’

দুপুরের খাবারে মাছ ও সবজি

দুপুরের খাবারে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি রাখার পরামর্শ দেওয়া হয়। এ ক্ষেত্রে মাছের সঙ্গে সাদা বিন, টমেটো, অ্যাভোকাডো ও অল্প পরিমাণ অলিভ অয়েল খেতে পারেন।

এ ধরনের খাবার থেকে ওমেগা-৩, উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায়, যা সামগ্রিকভাবে লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

রাতের খাবারে রাখুন প্রোটিন ও সবজি

রাতের খাবারেও ভারসাম্য বজায় রাখা জরুরি। স্যামন মাছের সঙ্গে মিষ্টি আলু ও ব্রোকলি রাখা যেতে পারে। এতে প্রোটিন, ওমেগা-৩ এবং ফাইবারের পাশাপাশি ক্রুসিফেরাস বা কপি জাতীয় সবজি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  এআই নয়, হেয়ারকাটেই ছেলেকে নব্বইয়ের দশকের ‘হিরো’ বানালেন পরীমণি

ব্রোকলির মতো সবজি লিভারের স্বাভাবিক বিপাকীয় ও ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করতে পারে।

কোন পানীয় বেছে নেবেন?

লিভার ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলসমৃদ্ধ কিছু পানীয় খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক কফি, গ্রিন টি, ম্যাচা ও বেরির স্মুদি।

তবে পানীয়ের সঙ্গে অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো।

মিষ্টি কি পুরোপুরি বাদ দিতে হবে?

লিভার সুস্থ রাখতে মিষ্টি একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে অতিরিক্ত প্রক্রিয়াজাত মিষ্টি খাবার ও চিনিযুক্ত পানীয় নিয়মিত খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত।

মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে আপেলের সঙ্গে বাদামের মাখন, অল্প ডার্ক চকলেট, মধু ও দারুচিনির মতো তুলনামূলক পুষ্টিকর বিকল্প বেছে নেওয়া যেতে পারে। এতে ফাইবার, পলিফেনল ও স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক